বিপিএল থেকে স্থানীয় ক্রিকেটাররা উপকৃত হবেন : বেভান

লিখেছেন প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারী ৭, ২০১২

বাংলাদেশে প্রথমবারের মত আয়োজিত ফ্রেঞ্চাজি ভিত্তিক টি২০ ক্রিকেট টুর্ণামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দল চিটাগাং কিংসয়ে ব্যাটিং কোচ হিসেবে শনিবার যোগ দিয়েছেন অস্ট্রেলিয় জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান মাইকেল বেভান।
আজ তিনি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়ে ঢাকা প্রিমিয়ার লীগের আবাহনী লিমিটেড ও গাজী ট্যাংক ক্রিকেটার্সের খেলা প্রত্যক্ষ করেছেন। এসময় তিনি আসন্ন বিপিএল নিয়ে নিজের প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন।
বেভান বলেন, সত্যিকার অর্থে বাংলাদেশ প্রিমিয়ার লীগ নিয়ে আমার প্রত্যাশাটা খুব একটা আকাশচুম্বি নয়। আমি শুধু তাকিয়ে আছি সেখানকার প্রতিদ্বন্দ্বিতা কি মানের হয় সেটার দিকে। অবশ্য এটি বাংলাদেশের জন্য বিশাল একটি ব্যপার এবং নিজেদেরকে মান সম্মত ভাবে গড়ে তোলার ক্ষেত্রে স্থানীয় ক্রিকেটারদের জন্য বড় একটি সুযোগ। আশা করছি এই প্রতিযোগিতার ফলে তারা উপকৃত হবেন।
বেভান বলেন এখানে আমার প্রথম কাজ হবে খেলোয়াড়দেরকে সফলতা অর্জনের পথ বাতলে দেয়া। দলগতভাবে কি করে সফলতা অর্জন করা যায় সেটি বুঝিয়ে দেয়া। বিপিএলে এবারের সূচিটি কিছুটা আটসাঁট হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক সুচির কারণে অধিকাংশ ক্রিকেটারকেই ৮ ফেব্র“য়ারির আগে পাওয়া যাচ্ছেনা। বেভান বলেন, ‘আমি আমার দলের ব্যাটসম্যানদের একত্রিত করে বৈঠক করব এবং আগামী বিশ দিন (বিপিএলের টুর্ণামেন্ট চলাকালীন সময়) নিয়ে আমাদের কাজ কি হবে তার একটি ছক আঁকব।’
টি২০ খেলার ধরনটি কিছুটা দ্রুততর হবে উল্লেখ করে বেভান বলেন, টি২০ ক্রিকেটে কিছু বিষয় থাকে। কি ভাবে রান সংগ্রহ করতে হবে সেটি নিয়ে কিছুটা ধারণা থাকতে হবে। শুধু মাত্র চার কিংবা ছয় মারা টি২০ খেলার প্রধান লক্ষ্য নয়। বরং যে কোন উপায়ে রানের চাকা সচল রাখতে হবে। অবশ্য এক বা এক দুইয়ের বেশি বল কম রান সংগ্রহের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। অবশ্য সব কিছুই নির্ভর করছে কন্ডিশন এবং রানের চাহিদার ওপর।’
এই টুর্ণামেন্ট থেকে বাংলাদেশ কিভাবে লাভবান হবে এমন প্রশ্নে জবাবে অস্ট্রেলিয়ার এই সাবেক ব্যাটিং বিশেষজ্ঞ বলেন, ‘সত্যিকার অর্থে আমি বাংলাদেশের ক্রিকেটকে এর আগে ভালভাবে পরখ করতে পারিনি। আমি সর্বশেষ অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলেছি ২০০৪ সালে। তাও আট বছর হয়ে গেছে। তাই বাংলাদেশের ক্রিকেট নিয়ে এই মুহূর্তে আমার খুব বেশি একটা ধারণা নেই। তবে এটি বলতে পারি যে ভারত কিংবা এই উপমহাদেশে ক্রিকেট নিয়ে দারুণ উন্মাদনা রয়েছে। সুতরাং এখানকার ক্রিকেট কিংবা খেলোয়াড়দের উন্নতি না করার কোন কারণ দেখছি না

মাহমুদ হাসান

মাহমুদ হাসান


লেখক এর আর্কাইভ

আপনার মতামত দিন