১১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরের জন্য গতকাল দেশি ও বিদেশি ক্রিকেটারদের নিলাম তালিকা চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কমিটি। এ তালিকায় এখনও ভারতীয় কোনো ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত হয়নি। শিগগিরই তাদের তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ‘এ’ শ্রেণীর ন্যূনতম মূল্য ৪৫ হাজার ডলার, ‘বি’ শ্রেণীর ৩০ হাজার ডলার ও ‘সি’ শ্রেণীর ২০ হাজার ডলার। ‘এ’ শ্রেণীতে ৬ জন, ‘বি’ শ্রেণীতে ১২ ও ‘সি’ শ্রেণীতে ৬৪ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়েছে।
আর বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ‘এ’ শ্রেণীর ন্যূনতম মূল্য ১ লাখ ডলার, ‘বি’ শ্রেণীর ৫০ হাজার ডলার ও ‘সি’ শ্রেণীর ২৫ হাজার ডলার। ‘এ’ শ্রেণীতে ১৭, ‘বি’ শ্রেণীতে ২৮ ও ‘সি’ শ্রেণীতে ৪৪ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।
আইকন ক্রিকেটার : মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, অলক কাপালী ও শাহরিয়ার নাফীস। দেশি ‘এ’ শ্রেণী : মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক, নাসির হোসেন, জুনায়েদ সিদ্দিক, ইমরুল কায়েস ও মাশরাফি বিন মর্তুজা।
দেশি ‘বি’ শ্রেণী : নাজিম উদ্দিন, রকিবুল হাসান, ইলিয়াস সানি, সোহরাওয়ার্দী শুভ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, ফরহাদ রেজা, মোহাম্মদ মিথুন, জহুরুল ইসলাম অমি, শাহাদাত হোসেন ও নাঈম ইসলাম।
বিদেশি ‘এ’ শ্রেণী : কিরন পোলার্ড, ডোয়াইন ব্র্যাভো, মারলন স্যামুয়েলস, রামনরেশ সারওয়ান, ক্রেমার রোচ, জেরোমি টেলর, ম্যাট প্রায়র, আব্দুল রাজ্জাক, স্কট স্টাইরিশ, শোয়েব মালিক, চামিন্দা ভাস, মুত্তিয়া মুরালিধরন, ড্রিক ন্যানেস, হার্শেল গিবস, অজন্তা মেন্ডিস, আজহার মেহমুদ, শহিদ আফ্রিদি ও ক্রিস গেইল।
বিদেশি ‘বি’ শ্রেণী : সুলেমান বেন, লিওনেল বাকের, সনাথ জয়াসুরিয়া, লু ভিনসেন্ট, জেমস ট্রেডওয়েল, নিল ও’ব্রায়েন, দিনেশ রামদিন, দানিশ কানেরিয়া, ফিদেল এডওয়ার্ডস, গ্রাহাম অনিয়নস, টি কান্দাম্বে, জেমস ফস্টার, কামরান আকমল, পিটার ট্রেগো, রানা নাভিদ উল হাসান, ইয়ান ব্লেকওয়েল, সাজিদ মেহমুদ, তৌফিক ওমর, ডোয়াইন স্মিথ, ইয়াসির আরাফাত, আন্দ্রে নেইল, হ্যামিল্টন মাসাকাদজা, রাজা হামান, অ্যান্ড্রু হল, এল্টন চিগুম্বুরা, গ্যারাইন্ট জোন্স, গ্যারি কেডি ও ব্র্যাড হগ।