৩৩ বছর পর আবারো কোন বড় আসরের শিরোপা জয়। আশির দশকের সেই স্বর্ণসময়ের কথা মনে করিয়ে দিচ্ছে আজকের গেইল, স্যামি, স্যামুয়েলস, ব্রাভোরা। তবে সেই সময়ের মতো প্রত্যাবর্তন করতে না পারলেও ফিরে পেতে পারে হারানো মুকুট গুলো। হয়ে উঠতে পারে বর্তমান ক্রিকেটের বড় শক্তির দল। সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ দল আগামী ৫ নভেম্বর দেশের মাটিতে পা রাখবেন। সীমিত পরিসরের ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন দল বিশ্বকাপ জয়ের মুকুট মাথায় নিয়ে এই প্রথম কোন টেষ্ট খেলুড়ে দেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছেন। শেষ উভয়ের মধ্যকার হোম সিরিজে বাংলাদেশ একমাত্র টি-২০ ম্যাচে জয় আর শেষ ও তৃতীয় একদিনের ম্যাচে বড় জয় পেয়ে সিরিজ শেষ করলেও। প্রথম দুটি টেস্ট ও একদিনের ম্যাচে হেরে যায়। এবারও ওয়েস্ট ইন্ডিজ দল দুটি টেষ্ট, পাচটি একদিনের ও একটি টি-২০ ম্যাচের সিডিউল নিয়ে বাংলাদেশে আসছে। এছাড়া বিসিবি এ দলের বিপক্ষে একটি তিন দিনের প্রস্ত্ততি ম্যাচ ও একটি একদিনের প্রস্ত্ততি ম্যাচ খেলবে।তবে এবারের খেলা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ও সদ্য টেস্ট ভ্যেনুর স্বীকৃতি প্রাপ্ত খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খেলা গুলো অনুষ্ঠিত হবে। আগামী ৮ নভেম্বর বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে সফর শুরু করবে ক্যারিবীয়রা । মূল সিরিজ শুরু হবে ১৩ নভেম্বর টেস্ট খেলার মধ্য দিয়ে। ১৩-১৭ নভেম্বর পর্যমত্ম প্রথম টেস্ট ম্যাচ শেষ করে খুলনায় দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ ২১ নভেম্বর শুরু হবে। ২৮ নভেম্বর বোর্ড একাদশের বিপক্ষে একটি মাত্র একদিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে রঙ্গিন পোশাকে খেলা। এরপর ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর খুলনায় একদিনের খেলা শেষে আগামী ৫, ৭, ৮ ডিসেম্বর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে মোট তিনটি একদিনের খেলা হবে। মিরপুরে একদিনের খেলাগুলো দিবারাত্রি হবে। ১০ ডিসেম্বর একমাত্র টি-২০ ম্যাচ দিয়ে ৩৭ দিনের সফর শেষ করবে ক্যারিবীয়রা।
৫ নভেম্বর বাংলাদেশে আসছে ক্যারিবীয়রা
