টিম বাংলাদেশ ও সফররত ক্যারিবীয়দের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে আজ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সকাল ৯.৩০ মিনিটে। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭৭ রানে হেরে গেলেও ৫ম দিন পর্যন্ত খেলা চলেছে। আগামীকাল সকালে সিরিজের দ্বিতীয় টেস্টের নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিক এসে দলের সর্বশেষ খবর জানালেন।
তামিমের হাতের চোটটি কেমন?
আজকের ব্যাটিং অনুশীলনের পর আমরা তামিমের বিষয়ে সিদ্ধানত্দ নিতে পারব। আমার কাছে মনে হয় সবার খেলাই গুরম্নত্বপূর্ণ ও সব খেলাই । যে কোন দলের বিপক্ষে আমরা কেউ কোন ঝুঁকি নিতে চাইব না। সেটা তামিম হউক বা অন্য কেউ। তাই প্র্যাকটিসের পরে আলোচনা করে জানা যাবে।”
ঢাকা টেস্টের ফলাফলের উপরে আপনার ব্যক্তিগত মতামত কি?
দেখুন, ঢাকা টেস্টের যে রানে আমরা হেরেছি সেটার সাথে ব্যবধান কিন্তু বেশী নয়। আমি আগে বলেছিলাম আমাদের হোম কন্ডিশনে ওরা আমাদের সহজে হারাতে পারব না। বিষয়টি আমাদের মাথায় আছে। এছাড়া আমাদের পরিকল্পনা ছিল ফলাফল যাই হউক আমরা দিন বাই দিন দেখে খেলব। একটা সেশনে আমরা হেরে গিয়েছিলাম। আর সেটারই কারণে হেরে গেলাম।”
৫ দিন মাঠে টিকে ছিলেন।সবার প্রত্যাশার কারণে কি বেশী চাপ ছিল?
মুশফিক বলেন, চাপ তো ছিলই আবার চাপ ছিল না তাও বলবো না। এটা আনত্দর্জাতিক ম্যাচ। আমাদের টার্গেট ছিল ভালো কিছুর করার। সামনের ম্যাচেও আরও বেশি চাপ থাকবে। আমরা সে চাপ নিয়েই মাঠে নামব।”
খুলনার টেস্ট এর টার্গেট ড্র না জয়?
কেউই হারার জন্যে খেলে না। অমারা প্রথম দুইটি দিন ভালো খেলার চেস্টা করব। প্রথম থেকেই লড়াই করে টিকে গেলে আমি মনে করি এই টেস্টে আমরা ভাল করতে পারব।”
উইকেট প্রসঙ্গে অধিনায়ক বলেন?
আমরা এখনো সকালে উইকেট দেখেনি। আমরা যে উইকেটে খেলি এখানের উইকেট সেটা নয়। তামিমের ইনজুরি ছাড়া আমদের কোন সমস্যা নেই।”
আগামীকালে দল নিয়ে কি বলবেন?
আশা করছি দলে পরিবর্তন হবে না। প্রয়োজন হলে তামিমের পরিবর্তন হবে। ব্যাটিং উইকেট হলে আমরা ভালো খেলব। পেসারদের জন্যেও এখানে বাউন্স থাকে।”