মাশরাফি বিন মতুর্জাকে অধিনায়ক করে ঢাকা গ্লাডিয়েটরস টিম তাদের দ্বিতীয় যাত্রা শুরু করলো। দলের উইনিং কম্বিনেশন ঠিক রেখে ঢাকা টিম তাদের দলের অধিনায়কত্ব মাশরাফির হাতে তুলে দেন। স্থানীয় এক হোটেলে সকালে টিমের চেয়ারম্যান সেলিম চৌধুরি আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা দেন। এছাড়া তিনি গত আসরের বিভিন্ন সমস্যাগুলো নিয়েও কথা বলেছেন। গত ঢাকা গ্ল্যাডিয়েটর্সআসরের ঢাকার মূল সমস্যা ট্যাক্স নিয়ে তিনি বলেন, খেলার মাঠে ইনভেস্ট করলে যে আবার ট্যাক্স দিতে হয় সেটা জানতাম না। এছাড়া বিসিবির কাছে আমরা টাকা পেতাম সেটা নিয়েও আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। নতুন কমিটি আমাদের সকল পাওণা রবিবার দিয়ে দিয়েছে। অনুষ্ঠানে ঢাকা টিমের জার্সি সহ টিম মাসকাট উন্মেচন করা হয়।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অধিনায়ক মাশরাফি বলেন, “আমরা টিম নিয়ে যথেস্ট খুশি। সাকিব নতুন করে দলে যোগ দিয়েছে। এছাড়া আমাদের টিমটিকে আমরা ফেভারিট বলবো।”

খুলনার ছেলে ঢাকার হয়ে খেলছে- এরকম বিষয়ে সাকিবের কাছে জানতে চাইলে বলেন, আমরা তো সবাই বাংলায় কথা বলি। টিমের সকলের সাথে আমার আগের থেকেই পরিচয় আছে। তাই কে খুলনার কে ঢাকার সেটা কোন প্রভাব ফেলবে না।”

আশরাফুলের কাছে তার ১৩৩ রানের ইনিংসের পর কি প্রত্যাশা করতে পারি সেটা জানতে চাইলে বলেন, “আমি টি-২০ তে বরাবর ভালো খেলি। ১৩৩ রানের ইনিংসের পর আত্মবিশ্বাস বেড়ে গেছে। আশা করি বিপিএল দিয়েই আবার ভালো অবস্থানে ফিরে আসবো।”

সিনিয়র ক্রিকেটার হিসেবে মাশরাফি,সাকিব,আশরাফুলের কাছের থেকে দলে জুনিয়র ক্রিকেটারেরা পাওণা বিষয়ে কি সমাধান পেয়েছেন? মাশরাফি এক কথায় উত্তর দিয়ে বলেন, “ভাই অনুরোধ করি। খেলোয়াড়দের টাকা পাওণা থাকলে দিয়ে দিয়েন।”