বাংলাদেশ ক্রিকেট লীগের শিরোপা এখন ওয়ালটনের ঘরে। ওয়ালটনের পক্ষ থেকে খেলোয়াড়দের আর্থিক পুরষ্কার আজ দেয়া হয়েছে। সন্ধ্যায় রুপসী বাংলা হোটেলে ডিনারের আয়োজন করে পুরষ্কার তুলে দেয়া হয়।

বিসিএল ফাইনাল চলাকালিন সময়ে খেলোয়াড়দের আর্থিক পুরষ্কার ঘোষণা করা হয়।  ঘোষণায় জানানো হয় ফাইনাল ম্যাচে দ্বিশতকের জন্যে ১ লক্ষ টাকা দেয়া হবে। শতকের জন্যে ৫০ হাজার এবং অর্ধশতকের জন্যে ২০ হাজার টাকা। বোলারদের জন্যে প্রতিটি উইকেটের জন্যে দেয়া হবে ১০ হাজার টাকা। এছাড়া ফিল্ডিং-র সময় প্রতিটি ক্যাচের জন্যে ৫ হাজার, স্ট্যাম্পিং-র জন্যে ৫ হাজার এবং রান আউটের জন্যে ১০ হাজার টাকা দেয়া হবে।

পাঁচ দিনের ম্যাচে দুই ইনিংসে ব্যাটসম্যান রকিবুল হাসান একটি শতকের সাথে একটি অর্ধশত। সাথে একটি ক্যাচ। মোট মিলিয়ে পাবেন ৭৫ হাজার টাকা।  দ্বিতীয় ইনিংসে উইকেটরক্ষক নুরুল হাসান করেছেন ৫৫ রান। গ্লাভস হাতে ক্যাচ তালুবন্দি করেছেন  পাচটি । এবং স্ট্যাম্পিং করেছেন ১টি। ফিফটির জন্য ২০ হাজার আর ক্যাচের জন্য ২৫ হাজার, এবং স্ট্যাম্পিং-র জন্যে ৫ হাজার। মোট ৫০ হাজার।
অপরদিকে বোলিং-এ  মোশারফ হোসেন রুবেল ৭ উইকেট শিকার করে প্রতিটির জন্য ১০ করে ৭০ হাজার। তাসকিন আহমেদ ৪ উইকেটে ৪০ হাজার, আশরাফুল ৫ উইকেটে ৫০ হাজার , ইলিয়াস সানী ৩ উইকেটে ৩০ হাজার আর শাহদাত হোসেন ১ উইকেট শিকার করে ১০ হাজার টাকা পাবেন।

মেহেরাব হোসেন , শুভাগত হোম, সামসুর রহমান এবং মার্শাল আইয়ুব ১টি করে ক্যাচ ধরার জন্য চার জনেই প্রত্যেকে  ৫ হাজার করে টাকা। তবে ঘোষণায় উল্লেখ ছিলো না হ্যাট্রিকের জন্যে কোন পুরষ্কার দেয়া হবে কিনা? এক্ষেত্রে আশরাফুলের হ্যাট্রিকের জন্যে পুরষ্কার হিসেবে ২২ ইঞ্চি এলসিডি টিভি দেয়া হবে।