দিনের দ্বিতীয় খেলায় রংপুর রাইডাস সিলেট রয়েলসের মুখোমুখি হয়। টসে জিতে সিলেট রয়েলস ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। স্কোর বোর্ডে ৮ রান যোগ করতেই জুনায়েদ আউট। সামসুর রহমান ও ইমরুল ব্যাটিং এর দায়িত্ব নিজের কাধে নিয়ে ১৪৫ রানের জুটি গড়ে।  ইমরুল ৫৩ রানে বিদায় নিলেও সামসুর নিজের অর্ধশত তুলে নেন। নাসির ৪ রানে ফিরে যান। সামসুর রহমান নিজের শতকের দিকে গেলে পরবর্তীতে ৯৮ রানে অপরাজিত থকে। শেষ দিকে ৩০ রান করেন কেভিন ও’ব্রায়েন। ২০ ওভার খেলে রংপুর এবারের নিজেদের সর্বোচ্চ ১৯৭ রান স্কোর বোর্ডে জমা করে। বিশাল টার্গেট এ ব্যাটিং এ নেমেই ৪.২ বলে ৪৮ রানে প্রথম যায় সিলেট রয়েলসের। তবে  শিবরায়েন চন্দ্ররপল ২৯ বলে ৫১ রানের ব্যাটিং এ আরও আক্রমণাত্তক ব্যাটিং করে সিলেট রয়েলস। নাসিরের বলে এলবিডাব্উি এর ফাদে পড়ে ফিরে যান চন্দরপল। ১০ ওভারে সিলেট রয়েলসের সংগ্রহ থাকে ২ উইকেটে ১০৮ রান। শেষ ৬০ বলে ৯০ রানের বিপরীতে খেলতে নেমে অধিনায়ক মুশফিক ৩১ বলে দ্রুত ৫৬ রান তুলে নিলে খেলায় ফিরে আসে সিলেট।  ২৭ বলে ৩৯ রানের প্রয়োজনে একে একে দুই ব্যাটসম্যান নিজেদের হাত খুলে স্ট্রোক খেলেন। ১৯ তম ওভারেই ১২ রান তুলে নিয়ে ৬ বল হাতে রেখে জয় নিশ্চিত করে সিলেট রয়েলস।

সামসুর রহমান শুভকে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত করা হয়।