বিপিএলে সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় বারের মতো মুখোমুখি হয় দূরন্ত রাজশাহী।  টসে জিতে প্রথমে রাজশাহী রংপুরকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান ভারপ্রাপ্ত অধিনায়ক মুক্তার আলী । রংপুর ২০ ওভারে ১৭৯ রানের সংগ্রহ পায়। জবাবে ব্যাটিং করতে রাজশাহী ১৯ রান সংগ্রহ করতে পারে। রাজশাহীর সংগ্রহ ১৬০ রান।

১২০ বলে ১৮০ রানে সংগ্রহ করতে নেমে ইনিংসের প্রথম বলেই ফিডেল এ্যাডওয়ার্সের বলে ফিরে যান চার্লস কভেন্ট্রি। দ্বিতীয় উইকেট জুটিতে মুনাওয়ার ও ক্যাটিচ ২৩ বলে ৪০ রান তুলে নিয়ে ভালো জাবব দিলেও ক্যাটিচ ১৩ বলে ২৭ রান করে বিদায় নিলে রাজশাহীর ছন্দ পতন শুরু হয়ে যায়। ১৫ রান যোগ করতেই আরও ৩ উইকেট হারায় রাজশাহী। জহিরুল ইসলাম ৫,মুনাওয়ার ২২ এবং আরভিন ০ রানে বিদায় নেন। ৬০ বলে ৯৮ রানে সংগ্রহের পথে রাজশাহী ১৬০ রান করতে সক্ষম হয়।

এর আগে ভারপ্রাপ্ত অধিনায়ক মুক্তার আলী বোলিং করার সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করতে সময় নেননি রংপুরের দুই ওপেনার সামসুর রহমান শুভ এবং জুনায়েদ সিদ্দীক। দলীয় ৪৮ রান আসে মাত্র ৫ ওভারে। অষ্টম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৮৮ রানে রংপুর জুনায়েদকে(৩৫) হারায়। ইনিংসের অর্ধেকতম ওভারের রংপুরের সংগ্রহ ১ উইকেটে ১০৬ রান। এগারোতম ওভারের শেষ বলে ইমরুল  ১৬ রানে মুনাওয়ারার শিকারী হন। ইমরুলের বিদায়ের পর সামসুর  রহমান এবারের আসরের ষষ্ঠ অর্ধশত রান তুলে নেন। ৫১ রানে মুক্তার আলীর বলে লং অনে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর নিয়মিত বিরতীতে রংপুর উইকেট হারালেও লোয়ার অর্ডারদের ছোট ছোট ইনিংসে ১৭৯ এ পৌছে রংপুর। অধিনায়ক মুক্তার আলী ২৫ রানে ৩ উইকেট তুলে নেন।