বিপিএলে আজ প্রথম ম্যাচে চিটাগং কিংস ও দূরন্ত রাজশাহী দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয়। প্রথম দেখায় চিটাগং কিংসকে ২ রানে পরাজিত করে রাজশাহী। টসে জয় লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক কাপুগেদারা। প্রথমে ব্যাটিং করে চিটাগং নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৩ রান করে। ১৯৪ রানের বিশাল রান তাড়া করতে নেমে চার্লস কভেন্ট্রি শুরুটা ভালো করলেও ১৫ বলে ২৪ রান সংগ্রহ করে টেইটের বলে বোল্ড হয়ে ফিরে যান। দ্বিতীয় উইকেটে মুনাওয়ারা ও ক্যাটিচ জুটি বেধে দলকে জয়ের পথে নিয়ে যেতে থাকে। দশ ওভারে দূরন্ত স্কোর বোর্ডে ৯৩ রান তুলে নেয়। দলীয় ৯৫ রানে মাহমুদুল্লাহর বলে মুনাওয়ারা ৩৫ রান করে ফিরে যান। ইনিংসের ১৫ তম ওভারে টেইট জিয়াকে ২৬ এবং পরের ওভারে রুবেল জহিরুল ইসলামকে ১ রানে ফিরিয়ে দেন। ৩০ বলে ৭ উইকেট হাতে রেখে ৫৩ রানের টার্গেটে ব্যাটিং করে রাজশাহী ২১ রান তুলতে সক্ষম হয়। এর আগে চিটাগং কিংস ব্যাটিং এর শুরুতে দ্বিতীয় ওভারে ৫ রানেই নাঈম ইসলামকে হারায়। দ্বিতীয় উইকেট জুটিতে জেসন রয় এবং ব্রেনডন টেইলর ৭১ রানের জুটি গড়ে, ২১ বলে ৩০ রান করে টেইলর ফিরে গেলেও জেসন রয় ৩৫ বলে ৫ চার এবং ২ ছয়ে ব্যাক্তিগত অর্ধশত রান তুলে নেন। ১০ ওভারে চিটাগং ৮২ রান সংগ্রহ করে।তৃতীয় উইকেট জুটিতে রয় ও রায়ান ৬২ বলে ১১৭ রান যোগ করেন। শতকের পথে এগুতে থাকলেও রয় শেষ পর্যন্ত শতক বিহীন থাকতে হয়। ৫৫ বলে ৯২ রানে অপরাজিত থাকে। ২০ ওভারে ১৯৩ রান সংগ্রহ করে চিটাগং কিংস। রায়ান ৬৫ রান করে বিদায় নেন।
ম্যান অব দা ম্যাচ হয়েছেন চিটাগং কিংসের জেসন রয়।