আর এক রাত পোহালেই বিসিএল ফাইনালের জন্যে ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোন মুখোমুখি হবে। প্রথম শ্রেণীর ক্রিকেটের এই নতুন প্রতিযোগীতায় নতুন ভাবে যোগ হতে যাচ্ছে রাতে কৃত্রিম আলোয় গোলাপী বলে খেলবে ক্রিকেটারেরা। দুই দলের ২২ জন ক্রিকেটারের জন্যে এটি নতুন এক অভিঙ্গতা। গতকাল ওয়ালটন সেন্ট্রাল জোন কোচ মিজানুর রহমানের তত্তাবধানে অনুশীলন শুরু করে। মিরপুর একাডেমি মাঠে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত নিবীড় অনুশীলন করে ক্রিকেটারেরা। আগামীকাল মাঠে নামতে হবে বলে আজ সকালের পরিবর্তে বিকেল ৫টায় অনুশীলনে নামবে দলটি। মূল প্রতিযোগীতার আগে রাতের আলোয় নিজেদেরকে একবার ঝালিয়ে নেয়ার অভ্যস্ত করতে রাতের আলোয় অনুশীলন করার পরিকল্পনা করেছে ওয়ালটন সেন্ট্রাল জোন।
তবে আজ অনুশীলনে এসে কিছুটা সমস্যায় পড়ে ওয়ালটন টিম ম্যানেজম্যান্ট। গোলাপী বলে খেলা বলে আশা করছিল গোলাপী বলে খেলার আগে অনুশীলন করতে পারবে। কিন্তু বিসিবি ওয়ালটন কর্তৃপক্ষ বরাবর মাত্র দুইটি বল দেয় অনুশীলন করার জন্যে। যা কিনা পুরো দলের একভাগও পুষিয়ে নেবার ক্ষমতা রাখে না। জোর করে ওয়ালটন আরেকটি বল ম্যানেজ করলেও লাল বলেই পরবর্তীতে অনুশীলন করে দলটি।
তবে এক সংবাদ মাধ্যম থেকে জানা যায় বিসিবি অনুশীলনের জন্যে মোট ৩২টি গোলাপী বল কিনেছে। প্রত্যেকটি বলের জন্যে বিসিবিকে ট্যাক্স সহ সাড়ে তের হাজার টাকা গুনতে হয়েছে। যদি ৩২টি বলই অনুশীলনের জন্যে কেনা হয় তাহলে একেকটি কেন ২টি করে বল পাবে মাত্র ?
এছাড়া মূল খেলার জন্যে বিসিবি ৩২টি কুকাবুরা বল কিনেছে। প্রতিটি বলের জন্যে খরচ হয়েছে ১৫ হাজার টাকা। অস্ট্রেলিয়া থেকে মোট ৭২টি গোলাপী বল কিনে এনেছে বিসিবি।