বিসিএল ফাইনাল

প্রথমবারের মতো আয়োজিত দিবারাত্রির প্রথম শ্রেণীর লীগ বিসিএল(বাংলাদেশ প্রিমিয়ার লীগ) এর ফাইনাল খেলা শুরু হয়েছে ২২ ফেব্রুয়ারী। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে  দুপুর ১টা থেকে তিন সেশনে খেলা হয়ে রাত ৮টায় খেলা শেষ হয়। বাংলাদেশে প্রথমবারের মতো  প্রথম শ্রেণীর ক্রিকেট রাতে কৃত্রিম আলোয় অনুষ্ঠিত হচ্ছে।  এছাড়াও বাংলাদেশে গোলাপী বলে এটাই প্রথম খেলা!

প্রশঙ্গতঃ গত বছরের ২৭ ডিসেম্বর থেকে শুরু হয় এই লীগ। বাংলাদেশকে চারটি ভাগে(জোন) ভাগ করে ফ্রাঞ্চাইজি ভিত্তিতে বিপিএলের আদলে বিসিএল আয়োজয় করে বিসিবি। ২৭ ডিসেম্বর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপণের উপস্থিতিতে টূর্ণামেন্ট উদ্ধোধন  হয়। মিরপর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ালটন সেন্ট্রাল জোন ও প্রাইম ব্যাংক সাউথ জোন মুখোমুখি হয়। অমিমাংসীত ভাবে প্রথম ম্যাচটি শেষ হয়। একই দিনে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিবি নর্থ জোন এবং ইসলামী ব্যাংক ইষ্ট জোন মুখোমুখি হয়। সেখানেও খেলা অমিমাংসীত হয়ে শেষ হয়। এরপর মিরপুর ও বগুড়ার মাঠে আরও দুই রাউন্ড খেলা হয়। তিন রাউন্ড খেলা শেষে ওয়ালটন সেন্ট্রাল জোন সর্বোচ্চ ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ফাইনালে উন্নীত হয়। অপরদিকে বিসিবি নর্থ জোন ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে জায়গা পায়।

চারটি জোনের মধ্যকার এই মর্যাদার লড়াইয়ে গতকাল ওয়ালটন সেন্ট্রাল জোন এবং বিসিবি নর্থ জোন মুখোমুখি হয়। জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও ডেপুটি মাহমুদুল্লাহ রিয়াদ এই দুই দলের অধিনায়ক হলেও ইনজুরির কারণে তারা ফাইনালে খেলছে না। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেন্ট্রাল জোন প্রথম ইনিংসে ৭৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করে। সেন্ট্রাল জোনের পক্ষে রকিবুল হাসান সর্বোচ্চ ১২৫ রান করে। বিসিবি নর্থ জোনের ফারহাদ রেজা ১১ ওভার বল করে ১৮ রান দিয়ে ৪ উইকেট এবং সাঞ্জামুল ইসলাম ১৫ ওভারে ৭১ রানে ৩ উইকেট সংগ্রহ করেন। বিসিবি নর্থ জোন তাদের প্রথম ইনিংসের খেলা শুরু করে কোন উইকেট না হারিয়ে ২৩ রান সংগ্রহ করে। গতকালের ২ অপরাজিত ব্যাটসম্যান মাইসুকুর রাহমান এবং ফারহাদ হাসান আজকে ২য় দিনের খেলা শুরু করবে।

আপনার মতামত দিন