৩২টি ইউনিভার্সিটির লড়াই শুরু হল আজ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে এক অনড়ম্বর উদ্ধোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হল এই প্রতিযোগীতা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ -র উপস্থিতিতে উদ্ধোধন হয় ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে” ।

শুক্রবার সকাল ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে উদ্ধোধনী অনুষ্ঠান শুরু হয়। এরপর অনুষ্ঠানে আয়োজন ক্রি ক্রিকস-র পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন খালেদ মাসুদ পাইলট। এরপর প্রধান অতিথী নুরুল ইসলাম নাহিদের শুভেচ্ছা বক্তব্য দেবার পর তিনি এই প্রতিযোগীতার অনুষ্ঠানিক উদ্ধোধন ঘোষণা করেন। শিক্ষা মন্ত্রী তার বক্তব্যে বলেন, আমাকে এই ইভেন্টের বলার পরই আমি নিজেই চেয়েছি এখানে আসতে। নতুন মাধ্যমের এই প্রতিযোগীতা ইউনিভার্সিটির শিক্ষার্থীতের আরও প্রাণোজ্বল করবে।”

মন্ত্রীর উদ্ধোধন ঘোষণার পর ১ মিনিট আতশবাজি পুড়ানো হয়। এরপর ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা রেখে শিল্পী মাহমুদুজ্জামান বাবু ”আমি বাংলায় গান গাই” গাণটি গেয়ে শোনান। গাণের সাথে সাথে বাংলা বর্ণমালার প্রতিটি অক্ষরের প্রদর্শণ নিয়ে স্কেটিং করেন শিশু ও বড়রা। এরপর অংশগ্রহণকারী ৩২টি ইউনিভার্সিটির অধিনায়ককে মাঠ প্রদক্ষিণ করা হয়।

উদ্ধোধনী অনুষ্ঠানে আরও উপাস্থিত ছিলেন ক্লেমণ  স্পোর্টস ডেভলপমেন্ট প্রোগ্রামের উর্ধ্বতন কর্মকতা এবং কো স্পন্সর ওয়ালটনের পক্ষ থেকে ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান। এছাড়া ক্রি ক্রিকস ইভেন্ট কোম্পনির আকরাম খান, আতহার আলী খান।

ক্লেমন ইনডোর ক্রিকেট টূণামেন্ট আজ থেকে শুরু হয়ে ২৮ ফ্রেবুয়ারী পর্যন্ত চলবে। ৩২টি দল ৮টি বিভাগে ভাগ হয়ে খেলায় অংশগ্রহণ করবে। চ্যাম্পিয়ন টিম পাবে ৫,০০,০০০ টাকা এবং রানার আপ টিম পাবে ২,০০,০০০ টাকা। টূর্ণামেন্টের স্পন্সর করেছেন ক্লেমন এবং কো স্পন্সর করেছেন ওয়ালটন। প্রতিটি ম্যাচ চ্যানেল ২৪ সরাসরি সম্প্রচার করবে।