কলম্বো টেস্টের তৃতীয় দিনের শুরুটা বাংলাদেশী বোলাররা সুখকর করে শুরু করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় দিনের শেষ হয়েছেন বিষাদময়। ৫৪ রানে এগিয়ে থেকে ৪ উইকেট হাতে রেখে শ্রীলংকা ৫২ রান যোগ করতেই সবাই সাজঘরে। লিড ১০৬ রান। দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে পিছিয়ে থেকে ব্যাটিং করতে নেমে দিনের শেষ পর্যন্ত বাংলাদেশ সংগ্রহ ৪ উইকেটে ১৫৮ রান। বাংলাদেশ এগিয়ে ৫২ রানে। তবে বাংলাদেশের ইনিংসের শুরুটা হয়েছে এক প্রকার রেকর্ড দিয়ে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ওপেনিং জুটির সর্বোচ্চ রেকর্ড গড়ে তামিম ইকবাল ও জহিরুল ইসলাম অমির ব্যাট ধরে। ৯১ রানের ওপেনিং জুটি গড়ে এই দুই ব্যাটসম্যান। তামিম স্বভাবসুলভ খেলে ৪ চার ও ১ ছয়ে অর্ধশত রান তুলে নিলেও পরবর্তীতে আর ৯ রান যোগ করতেই ইরাঙ্গার বলে বোল্ড হয়ে ফিরে যান। ৫ রান যোগ করতেই ফিরে যান মোহাম্মদ আশরাফুল। প্রথম ইনিংসে ১৬ রানে রান আউটের শিকার হওয়া আশরাফুল ৪ রানে বিদায় নেন হেরাথের অসাধারণ এক ডেলিভারীতে। এরপর জহিরুল ও মমিনুলের ব্যাট ধরে বাংলাদেশ শ্রীলংকান ১০৬ রানের লিড অতিক্রম করে দ্বিতীয় ইনিংসে শ্রীলংকাকে টার্গেট দেয়ার উদ্দেশ্যে ব্যাটিং করতে থাকে। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটসম্যান ৪৭ রান যোগ করেন। ১৭০ বলে ৪৮ রান করা জহিরুল অধৈর্য্যে হয়ে আগে বাড়িয়ে হেরাথকে মারতে গিয়ে স্ট্যাম্পিং-র শিকার হয়ে ফেরত যান। চার ইনিংসে করা হলো না জহিরুলের একটি অর্ধশতকও। ডেপুটি মাহমুদুল্লাহ ব্যাটিং-এ এলেও মাত্র ১ বলের মালিক হলেন। ফিরে যান হেরাথের বলে প্রথম বলে। তিন উইকেট তুলে নিয়ে হেরাথ তখন তুঙ্গে। অথচ হেরাথের করা খেলার ২১তম ওভারে তামিম ও জহিরুল দুই জন দুই ছক্কা হাকিয়ে ১৩ রান তুলে নেন। ১৪৩ রানে ৪ উইকেট হারানোর পর মুশফিক ও মমিনুল ১৫ রান তুলে নিয়ে দিনের বাকিটুকু সময় পাড় করেন। মমিনুল ৩৬ এবং মুশফিকুর রহিম ৭ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে সকালে শ্রীলংকাকে ঘুটিয়ে দেবার লক্ষ্যে খেলতে নেমে পেসার আবুল হাসান রাজু সাফল্য এনে দেন দ্রুত। কুমার সাঙ্গাকারাকে ফিরিয়ে দেন ১৩৯ রানে। উইকেটের পিছনে তালুবন্দি হন সাঙ্গাকারা। ১৩৯ রানের ইনিংস খেলতে সাঙ্গাকারা ২৮৯ বল খরচ করেন। এরপর সোহাগ গাজী ফিরিয়ে দেন হেরাথকে। সরাসরি বোল্ড করে হেরাথকে (৩) ফিরিয়ে দিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেয়। গতকাল ২ রানে অপরজিত থাকা কুলাসেকার আজ ২০ রান করে ইরাঙ্গার সাথে ভালো জুটির সম্ভাবনা তৈরি করলেও সোহাগ গাজী কুলাসেকারাকে শিকারী বানান। মুশফিকের হাতে তালুবন্দি করিয়ে কুলাসেকারকে বিদায় করেন ২২ রানে। ততক্ষণে অবশ্য শ্রীলংকার লিড শত রান ছাড়িয়ে গেছে। শেষ ব্যাটসম্যান হিসেবে ইরাঙ্গা মাহমুদুল্লাহর বলে বিদায় নেন ১৫ রানে। ১০৬ রানের লিডে শ্রীলংকা প্রথম ইনিংস শেষ করেন। সব উইকেট হারিয়ে শ্রীলংকা ৩৪৬ রান সংগ্রহ করে। স্পিনার সোহাগ গাজী ১১১ রানে তিনটি, পেসার রবিউল ইসলাম,আবুল হাসান এবং রুবেল হোসেন দুটি করে উইকেট নেন। এছাড়া মাহমুদুল্লাহ একটি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর- দ্বিতীয় ইনিংস
বাংলাদেশ ১৫৮/৪ (মমিনুল অপরাজিত ৩৬ ও মুশফিক অপরাজিত ৭)
হেরাথ ২৩-৭-৪৫ – ৩ ,ইরাঙ্গা ৯-৩-১৭-১