হাম্বানটোটায় শনিবার বাংলাদেশ লঙ্কার বিপক্ষে সফরের ওডিআই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলার জন্যে মাঠে নামবে। ৩ ম্যাচের ওডিআই সিরিজের ২টি হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে এবং তৃতীয় ওডিআই পাল্লেকেলেতে অনুষ্ঠিত হবে। লঙ্কার বিপক্ষে ৩১তম ম্যাচ। বাংলাদেশ এখন পর্যন্ত শ্রীলংকা বিপক্ষে বাংলাদেশ খেলেছে ৩০ ম্যাচ। জয় পেয়েছে মাত্র ৩ ম্যাচে । সর্বশেষ ২০১২ সালে ২০ মার্চ মিরপুরে ৫ উইকেটে। হাম্বানটোটায় প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। তবে খারাপ সংবাদ পেসার নাজমুল হোসেন নেটে বোলিং করতে গিয়ে ইনজুরিতে পরে পুরো সিরিজ থেকে ছিটকে পড়েছে।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:
মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, জহুরুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল, মমিনুল হক, নাসির হোসেন, সোহাগ গাজী, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, নাজমুল হোসেন, মোশাররফ হোসেন রুবেল, আবুল হাসান রাজু এবং জিয়াউর রহমান।