বাংলাদেশ গেমস আয়োজনের সকল প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। বিগ বাজেটের এই টূর্ণামেন্টের জন্যে আয়োজকরা স্পন্সরসিপ নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল তারা। অর্থ সংগ্রহের জন্যে গেল সপ্তাহে টূর্ণামেন্ট কমিটির সভাপতি ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বেশ কয়েকটি ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ও বেসরকারী প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেন। বৈঠকে ফলপ্রসু হিসেবে আয়োজকদের বেশ কয়েকটি স্পন্সর পেয়ে দুশ্চিন্তার অবসান হয়েছে।

আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ গেমস। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এবং আয়োজক কমিটির সহ-সভাপতি হারুনুর রশিদ জানিয়েছেন, “আমরা স্পন্সরদের কাছ থেকে ২২ কোটি এবং সরকারের কাছ থেকে আরো ৫ কোটি টাকা পাব।”

ব্যাংকার্স ওনার্স অ্যাসোসিয়েশনের ১০ কোটি, গ্রামীণফোনের ৫ কোটি ও রাষ্ট্রায়াত্ত ব্যাংক-বীমা প্রতিষ্ঠানগুলোর ৫ কোটি টাকা দেয়ার কথা। এছাড়া আরো কয়েকটি প্রতিষ্ঠান ২ কোটি টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিওএকে।

২২ এপ্রিল থেকে শুরু হয়ে বাংলাদেশ গেমসের প্রতিযোগীতা ২৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। মূল প্রতিযোগীতার বাজেট এখনো চূড়ান্ত হয়নি। তবে আশা করা যাচ্ছে ২২ কোটি টাকা ছাড়িয়ে যাবে আয়োজনের বাজেট। মূল বাজেটের এক তৃতীয়াংশ টাকা অর্থ্যাৎ প্রায় ৮ কোটি টাকারও বেশী খরচ হবে উদ্ধোধনী এবং সমাপণী অনুষ্ঠানে।”