টানা একমাস লঙ্কা সফরের পর আগামীকাল সকালে মুশফিকবাহীনি দেশে ফিরছে। সকাল ১১.৩০ মিনিটে মিহিন লঙ্কার ফিরতি ফ্লাইটে ফিরবে মুশফিক-আশরাফুলরা। পালেকেলেতে সিরিজের একমাত্র টি২০ ম্যাচে আগের দিন ১৭ রানের হারারের মধ্যে দিয়ে সফর শেষ হয়েছে। পালেকেলে থেকে সোমবার সকালেই কলম্বোর উদ্দেশ্যে দল রওয়ানা হয়।
কাল ভোরে কলম্বো থেকে বিমান বন্দরের উদ্দেশ্যে হোটেল ছাড়বে মুশফিকরা। প্রথমবারের মতো বাংলাদেশ লঙ্কা সফরে গলে টেস্ট ড্র আর পালেকেলেতে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ড্র করে ইতিহাস তৈরি করেছে। এ যাবত কালে লঙ্কা সফরে বাংলাদেশের কোন জয়ের ইতিহাস ছিল না। দেশে ফিরে জাতীয় দলের ক্রিকেটাররা সোজা যে যার বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হবে বলে ক্রিকেট অপারেশন কমিটি থেকে জানানো হয়েছে। তবে বেশী দিন বিশ্রামে থাকতে পাবেন না ক্রিকেটারেরা। ছয় দিনের বিশ্রামের পর জিম্বাবুয়ে সফরের জন্যে মিরপুরে অনুশীলণ শুরু করবে। জিম্বাবুয়ে সফরের জন্যে বাংলাদেশ আগামী ১২ এপ্রিল দেশ ছাড়বে। ২০১১ সালের পর আরেকটি পূর্ণাঙ্গ সিরিজে খেলতে জিম্বাবুয়ে যাবে মুশফিকেরা।