২০ এপ্রিল ৩১টি ইভেন্ট নিয়ে আয়োজিত ৮ম বাংলাদেশ গেমস উদ্বোধন হবে। রবিবার বিকালে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ৮ম
বাংলাদেশ গেমসের নতুন লোগো ”হৃদয়ে খেলার স্পন্দন” আর মাসটস ”তারুন্য” উন্মোচিত করলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির প্রধান জাহিদ হাসান রাসেল। অষ্টম বাংলাদেশ গেমসের মাসকট হিসেবে বেছে নেয়া হয়েছে দূরন্ত এবং তারুণ্যের প্রতীক কাঠবিড়ালী। এছাড়া লোগো করা হয়েছে পাচ রংয়ের। লোগোর সঙ্গে থিম হিসাবে ঘোষনা করা হয় ‘হৃদয়ে খেলার স্পন্দন’। গেমসের মোট ইভেন্ট ৩১টি, যার মধ্যে ডিসিপ্লিনারি ৩৫৬টি। মোট পদক সংখ্যা ২ হাজার ২ দুই শত ৬৬টি। স্বর্ন পদক ৭০৫টি, রৌপ্য পদক ৭০৫টি আর ব্রোঞ্জ ৮৫৬টি। ঢাকায় মোট ২১টি ভেন্যুতে এই বিশাল আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে।

