অষ্টম বাংলাদেশ গেমসের টেনিস ইভেন্টের পুরুষ দ্বৈত বিভাগে প্রথম স্বর্ণ জয় করেছেন অমল রায় (ইঞ্জিনির্য়াস রেক্রিয়েশন সেন্টার) এবং পৃথুল মন্ডল  (জেডআটিসি)।nএছাড়া অমল রায় পুরুষ একক বিভাগেও স্বর্ণ জিতেছেন। এই ইভেন্টে রৌপ্য জিতেছেন নরডিক ক্লাবের মো: আলমগীর হোসেন এবং ব্রাঞ্জ জিতেছেন বৃটিশ হাই কমিশন ক্লাবের মো: আনোয়ার হোসেন।  রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত পুরুষ এককের ফাইনালে ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল ৬-০, ৬-১ গেমে নরডিক ক্লাবের আলমগীর হোসেনকে পরাজিত করেন।  অন্যদিকে দ্বৈতের ফাইনালে অমল রায় ও হেনরী পৃথুল মন্ডল জুটি ৬-২, ৬-১ গেমে প্রতিপক্ষ রঞ্জন রাম  ও মিজানুর রহমান  জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।  পুরুষ দ্বৈতের তৃতীয় স্থান নির্ধারণী খেলায় আনোয়ার হোসেন ও দীপু লাল  জুটি ৭-৬, ৬-১ গেমে রুস্তম আলী  ও জামিল ভূইয়া  জুটিকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জেতেন।