বুলাওয়াতে দ্বিতীয় একদিনের ম্যাচে বাংলাদেশ মাথা নিচু করেই মাঠ ছাড়লো। বাংলাদেশের দেয়া ২৫৩ রানের টার্গেটে ব্যাটিং করে জিম্বাবুয়ে ১৩ বল হাতে রেখে ৬ উইকেটে জয় নিশ্চিত করে। আর এই জয়ে সিরিজের তৃতীয় ম্যাচটি ফাইনাল রুপান্তরিত হলো! টসে জয় লাভ করে অধিনায়ক টেইলর বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। টেইল এন্ড আব্দুর রাজ্জাকের অর্ধশতকে বাংলাদেশ ২৫২ রান করে ৯ উইকেটে। জবাবে শন উইলিয়ামসের ৭৮ রানের সাথে সিবান্দার ৪৯, টেইলরের ৩৭ এবং ওয়ালারের অপরাজিত ৩৯ রানের ইনিংসগুলো জিম্বাবুয়েকে জয় এনে দেয়। শন উইলিয়াস ৭৮ রানের ইনিংস খেলতে ৭৫ বল এবং ৭টি বাউন্ডারি হাকান। তিনিই ম্যাচসেরা নির্বাচিত হন। এর আগে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে নেমে ১৬ রানে দুই ওপেনার তামিম ও আশরাফুলকে হারায়। এরপর ৮৮ পর্যন্ত যেতেই আরও দুই ব্যাটসম্যান মমিনুল ও মুশফিক সাজঘরে ফিরে যান। তবে মুশফিক ২৬ রানে ফিরে গেলেও আউটি বিতর্কিত ছিল। সাকিবও ৩৪ রানে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হয়ে ফিরে যান। এর মাঝে মমিনুল দুই বার জীবন পেয়েও ইনিংসটিকে বড় করতে পারেনি। প্রথম ম্যাচের মতো নাসির এই ম্যাচেও রানের চাকাকে সচল রাখলেও বেশী দূর যেতে পারেনি। ৩৮ রান করে দলীয় ১৬০ রানে বিদায় নেন নাসির। এর পরে ক্রিজে আসেন রাজ্জাক । তখন বাংলাদেশের রান মাত্র ১৮৫। সেখান থেকে রাজ্জাক ২২ বলে ৫টি ছয় ও ৪টি চারে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শেষ উইকেটে মাত্র ১০ বলে ২৮ রান যোগ করেন রাজ্জাক। শেষ পর্যন্ত অপরাজিত থেকে বাংলাদেশের স্কোরকে ২৫২ এ নিয়ে যান। এলটন চিগাম্বুরা ৩ উইকেট সংগ্রহ করেন।
৮ মে বুধবার অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।