সুইনু পুর মারমাকে অধিনায়ক ও সাবিনা খাতুনকে সহ অধিনায়ক করে এএফসি মহিলা এশিয়া কাপ বাছাইয়ের লড়াইয়ের দল ঘোষণা করেছে বাফুফে। আগামী ২১ মে থেকে বঙ্গবন্ধু
স্টেডিয়াম শুরু হচ্ছে এএফসি মহিলা এশিয়া কাপ বাছাইয়ের লড়াই। বাছাই পর্বের বি গ্রুপের ম্যাচে স্বাগতিক বাংলাদেশ, বর্তমান চ্যাম্পিয়ন থাইল্যান্ড সহ ইরান ও ফিলিপাইন মহিলা দল খেলবে। রোববার বেলা সাড়ে তিনটায় বাফুফে ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এই জাতীয় প্রমীলা দল ঘোষণা করেন প্রমীলা ফুটবল কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন। বাংলাদেশ প্রমীলা দলের অন্যান্য সদস্যরা হলেন, সাবিনা আক্তার, মুসলিমা আক্তার, খালেদা খাতুন, রওশন আরা, বেলি খাতুন, সুরভি আক্তার, আসিয়া খাতুন, সুইনু চিং মারমা, ত্রিশা চাকমা, টুম্পা মনি, সাজিদা খাতুন, লাবনি আক্তার, শারমিন আক্তার, মাইনু মারমা, ঝুমু আক্তার, মিরনা, নুবাই মারমা, মনিকা চাকমা, আউন গামরাসিং মারমা ও মুনমুন আক্তার।