কিউট আন্তস্কুল (বালক ও বালিকা) হ্যান্ডবল প্রতিযোগিতার বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বান্দুরা হলিক্রস উচ্চ বিদ্যালয়। ফাইনালে তারা ২৫-১৮ গোলে হারিয়েছে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়কে। বিজয়ী দলের পক্ষে লিয়ন ১১টি গোল করে। এছাড়া বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। ফাইনালে তারা ১১-০ গোলে হারায় সেন্ট ইউফ্রেজিস স্কুল অ্যান্ড কলেজকে। ভিকারুননিসার সাবা ৪টি গোল করে।
প্রেস রিলিজ

