রাত পোহালেই মাঠে গড়াচ্ছে গ্রামীণ ফোন ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় সুপার কাপের তৃতীয় আসর। আট দলের এই লড়াইয়ের শেষ আসরের চ্যাম্পিয়ন আবাহনী ক্লাব লি.। এবারের আসরেও শিরোপা ঘরে তুলতে চায় আবাহনী। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের অনুশীলন নিয়ে আবাহনীর কোচ অমলেশ সেন বলেন, ‘আমারা ২২ মে থেকে সুপার কাপের জন্যে তৈরী হয়েছি। নেপালে প্রেসিডেন্ট কাপে আমাদের খেলোয়াড়রা তেমন ভালো করতে পারেনি। আমারা লিগে ৬ জন খেলোয়াড় আহত অবস্থায় পেয়েছি। এবার তারা পুরোপুরি তারা ফিট হয়ে মাঠে নামছে।’ পেশাদার লিগে চার বারের চ্যাম্পিয়ন আকাশী-হলুদরা। চলতি মৌসুমে একটিও শিরোপার স্বাদ পায়নি আবাহনী। তাই মৌসুমের শেষ কাপটি জয়ের জন্যে আশা ব্যক্ত করেন ক্লাবটির ম্যানেজার,কোচ এবং অধিনায়ক। শিরোপা জয়ের আশা ব্যক্ত করে অধিনায়ক ওয়ালী ফয়সাল বলেন, মৌসুমটা আবাহনীর জন্যে খুবই হতাশাময়। আবাহনীর ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। আমার আবাহনীর ১০ বছরের ক্যারি
য়ারে কখনোই শিরোপা ছাড়া দেখিনি।এবার সুপার কাপে আমাদের খেলোয়াড়রা যদি শতভাগ খেলতে পারে, তাহলে আমরা মৌসুমের শেষ শিরোপা ঘরে তুলে কলঙ্ক মুছতে চাই।’