সুপার কাপের যাত্রা শুরু করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশণ। তৃতীয় আসর নিয়ে একপ্রকার ধোয়াশা থাকলেও অবশেষে মাঠে গড়ালো সুপার কাপের তৃতীয় আসর। শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে উদ্ধোধনের পর দুটি খেলা অনুষ্ঠিত হয়। শেখ রাসেল ফেনী সকারের সাথে মুখোমুখি হয় ২-০ গোলে জয় পায় এবং তবে চ্যাম্পিয়ন আবাহনী মুক্তিযুদ্ধের সাথে গোলশূণ্য ড্র করেছে। এর আগে দুপুরে টূর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ সভাপতি তাবিথ আওয়াল টূর্ণামেন্টের শুভ উদ্ধোধন করেন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুপুর ৩টায় মুখোমুখি হয় শেখ রাসেলে ও ফেনি সকার ক্লাব। ২-০ গোলে জয় পায় রাসেল। ম্যাচের ৪৯ মিনিটে প্রথম গোলটি করেন নাহিদুল। এরপর গোল পেতে অপেক্ষা করতে হয় ৭৫ মিনিট পর্যন্ত। দ্বিতীয় খেলায় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হয় চ্যাম্পিয়ন আবাহনী ও মুক্তিযোদ্ধা সংসদ। ফরোয়ার্ডদের ভুলে দু’দলই গোলের দেখা পায়নি। আগামীকাল বিকেল ৩টায় প্রথম খেলায় মুখোমুখি হবে শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাব এবং সন্ধ্যা ৭টার খেলায় মোহামেডানের প্রতিপক্ষ টিম বিজেএমসি।