পর পর দুটি টি২০ বিশ্বকাপ আয়োজকের দায়ভার পড়েছে এশিয়ার দুই দেশের। ২০১২ সালে শ্রীলংকার পর ২০১৪ সালে বাংলাদেশ রয়েছে তালিকাতে। তোরজোড় শুরু হয়েছে কিন্তু আইসিসি আর বছর খানেক বাকি থাকতে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে অসন্তুষ্ট। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিতব্য বিশ্ব টি২০ ভেন্যু নিয়ে সংশয় প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টটি অন্য দেশে সরিয়ে নেবার কথাও মাথায় রেখেছে ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রণ সংস্থা। ক্রিক ইনফোকে দেয়া এক সাক্ষাতকালে বাংলাদেশের উপর বয়ে আসা টর্ণেডোর আগাম বার্তা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপণ। আগামী ২৬ জুন আইসিসির এজিএম(বার্ষিক প্রতিনিধি সভা) অনুষ্ঠিত হবে। সেখানেই এ বিষয়ে বিশদ আলোচনা হবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপণ। নাজমুল হাসান পাপণ বলেন, লন্ডনে আসেছ সপ্তাহে আইসিসির এজিএম আছে। আইসিসির যে পরিদর্শক (ইউজেন ভ্যান ভুরেন) ভেন্যু পরিদর্শন করেছেন তিনি সন্তুষ্ট না। যার জন্য বিকল্প ভেন্যু হিসেবে মিটিংয়ে একটা প্রস্তাব রেখেছেন তিনি। পাপন বলেন, এ পরিস্থিতিতে সেই মিটিংয়ে আইসিসিকে আমাদের বোঝাতে হবে যে, আমরা সফলভাবে আয়োজন সমাপ্ত করতে পারবো। এজন্য বিকল্প কোন ভেন্যুর প্রয়োজন নেই। ৯ জুন ভেন্যু পরিদর্শনে এসেছিলেন আইসিসির পরামর্শক দক্ষিণ আফ্রিকান ইঞ্জিনিয়ার ইউজেন ভ্যান ভুরেন। সিলেট স্টেডিয়ামই মূল সমস্যার তৈরি করেছে বলে বিসিবি সভাপতি নিশ্চিত করেছেন। সিলেট বিভাগীয় স্টেডিয়াম নিয়ে বিসিবি সভাপতি বলেন, সিলেট স্টেডিয়ামকে ভেন্যু করাটাই হচ্ছে মেজর চ্যালেঞ্জ। প্রথমবার আইসিসির তিনজনের পরিদর্শক দল এসে যে অবস্থায় দেখেছে এবারও সেই একই অবস্থায় দেখে গেলেন আরেকজন প্রতিনিধি।” তবে কক্সবাজারে ব্যান্ড নিউ স্টেডিয়ামের কাজের অগ্রগতি নিয়ে বিসিবি সভাপতি বলেন, কক্সবাজার স্টেডিয়াম বিসিবির অর্থায়নে হচ্ছে।  আমাদের অর্থের ছাড়ের কোন বিষয় নেই। তাই রাতদিন খেটেই আমরা কাজ করে যাচ্ছি।” তবে বিসিবি সভাপতি সিলেট স্টেডিয়ামের সমস্যা অচিরেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন। বিসিবি সভাপতি বলেছেন, অচিরেই খেলার উপযোগী হয়ে যাবে এটি। একটা সুখবর ভেন্যুটির কাজের টেন্ডার হয়ে গেছে এবং কাজ চলছে পুরো দমে। অর্থমন্ত্রী এবং ক্রীড়া মন্ত্রীর সঙ্গে দুই দিন আগে বসেছিলাম। অর্থমন্ত্রী আশ্বস্ত করেছেন, যা বাজেট লাগবে তার পুরো সাপোর্ট পাওয়া যাবে। কাজেই আগামী আগস্ট মাসে তারা এসে সন্তুষ্টি প্রকাশ করবেন বলে আশা করছেন পাপন।”