আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ১১২ পয়েন্ট নিয়ে তালিকার সবার উপরে তারা। এছাড়া ১১৪ ও ১১২ পয়েন্ট নিয়ে তার পরে আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ত্রিদেশীয় সিরিজের পর ওয়ানডে র‌্যাংকিংয়ে সর্বশেষ তালিকা প্রকাশ করে আইসিসি। বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে indiaক্যারিবীয় স্পিনার সুনিল নারিন। এছাড়া ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ৭৪৮ পয়েন্ট নিয়ে ওয়ানডের সেরা বোলারের স্থান নিজের দখলে রেখেছেন ক্যারিবীয় স্পিনার নারিন। তার পরই আছেন পাকিস্তানের সাঈদ আজমল (৭২৯), ইংল্যান্ডের স্টিভেন ফিন (৭১৮), স্বদেশী জেমস অ্যান্ডারসন (৭১৪) ও ভারতের রবিন্দ্র জাদেজা (৭১২)। ব্যাটসম্যাদের মধ্যে শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। তার সংগৃহিত  পয়েন্ট ৮৭০। এরপর যথাক্রমে আছেন স্বদেশী হাশিম আমলা (৮৬১), ভারতের বিরাট কোহলি (৮০০), ইংল্যান্ডের জোনাথন ট্রট (৭৮৯) ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (৭৭৬)। এছাড়া সেরা ২০ তালিকার ১৯তম স্থানে রয়েছে সাকিব আল হাসান। তার পয়েন্ট ৬৩৭। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডারের স্থান এখনো সাকিব আল হাসানের। ৩৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই আছেন বাংলাদেশি এই ক্রিকেট তারকা।  পাঁচ পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থানটি যথারীতি পাকিস্তানের মোহাম্মদ হাফিজের।  গত মে মাসে সাকিবকে পেছনে ফেলে শীর্ষে উঠেছিলেন হাফিজ। তবে খুব বেশি দিন দুই নম্বর হয়ে থাকতে হয়নি সাকিবকে। গত মাসেই ফিরে পেয়েছিলেন শীর্ষস্থানটা। টেস্টে অবশ্য এখনো দ্বিতীয় স্থানেই আছেন সাকিব। শীর্ষস্থানটা ধরে রেখেছেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস।