ইংল্যান্ডের প্রথম শ্রেণীর কাউন্টি দলের বিপক্ষে আটটি একদিনের ম্যাচ খেলতে বাংলাদেশ এ’ দল বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছে। মঙ্গলবার কাউন্টি দল হ্যাম্পাশায়ারের হয়ে প্রথম খেলতে নামবে জহিরুল ইসলাম অমির নেতৃত্বাধীন দলটি। দলের প্রধান কোচ কোরি রিচার্ড দলের সাফল্যের আশাবাদি । এক বিবৃত্তিতে কোরি জানিয়েছেন, বাংলাদেশ দল সব গুলো ম্যাচেই জিততে সক্ষম। জয়ের ব্যাপারে তিনি ও তার দল শতভাগ আশাবাদী। ইংল্যান্ড সফরে দলের টার্গেট নিয়ে কোরি রিচার্ড বলেন, আমরা ম্যাচ বাই ম্যাচ ভালো খেলতে চাই। এটাই আমাদের প্রথম লক্ষ্য। ম্যাচ বাই ম্যাচ জয় পেলে সেটা আমাদের অভ্যাসে পরিণত হবে। আর এই সংস্কৃতিটা বাংলাদেশের জন্যে অনস্বীকার্য। আমার বিশ্বাস বাংলাদেশ প্রতিটি দলের সাথে লড়াই করে জয় ছিনিয়ে আনবে।’ ইংল্যান্ড সফরের প্রয়োজনীয়তা উল্ল্যেখ করে কোরি বলেন, খেলোয়াড়দের উন্নতীর জন্যে এই সফরটা প্রয়োজনীয়। প্রতিদ্বন্ধীতামূলক টূর্নামেন্টে অংশ নিলে খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি পায়। আন্তর্জাতিক মানের দল তৈরি করতে হলে খেলোয়াড়দের সকল পরিস্থিতিতে খেলার অভ্যাস থাকতে হয়।” ’এ’ দলের প্রধান কোচের দায়িত্ব পালন নিয়ে কোচ বলেন, এ’ দলের সাথে কাজ করে আমি বেশ আনন্দ পাচ্ছি। জাতীয় দলের কোচ শেন জার্গেনসনের সাথে আমি মিলিত হয়ে কাজ করছি। কিন্তু এই সফরের জন্যে জার্গেনসন পুরো দায়িত্বটা আমাকে দিয়েছে। আমিও বেশ সাফল্যের প্রত্যাশা করছি।’ নিজের দল সম্পর্কে কোচ কোরি রিচার্ড বলেন, দলটিতে ভারসাম্য বজায় রাখা হয়েছে। এখানে অলরাউন্ডার খেলোয়াড়ের সংখ্যা বেশী। তরুণ ক্রিকেটার হলেও সবাই ব্যাটিং,বোলিং ও ফিল্ডিংয়ে ভালো। আশা করছি সফরে সকলের ঐক্যতে সফলতা অর্জন করতে পারবো।’ তরুণ স্পিনার সোহাগ গাজীর প্রশংসা করে ’এ’ দলের প্রধান কর্তা বলেন, আমি বিশ্বাস করি গাজী পূর্বের মতো এই সফরেও সাফল্য ধরে রাখবে। সে একজন প্রতিভাবান অলরাউন্ডার। সে তার বোলিংয়ের সাথে ব্যাটিং ও ফিল্ডিং দুটোতেই পারদর্শী।”