mohammad amirপাকিস্তানে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি পেলেন পাকিস্তানের নিষিদ্ধ খেলোয়াড় মোহাম্মদ আমীর। এক বছরের জন্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) তাকে এই অনুমতি দেন। এর আগে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে পাঁচ বছরের জন্যে নিষিদ্ধ হন আমির। অভিযোগ স্বীকার করে আমির আইসিসির কাছে আপিল করে। তরুণ ক্রিকেটার হওয়ায় আইসিসি তার উপর থেকে এই নিষেধাঙ্গা তুলে নেন। তবে এই সময়ে আমিরকে সীমাবদ্ধতার মধ্যে থাকতে হবে বলে জানিয়েছে দিয়েছে  আইসিসি। পাকিস্তানী এই পেসার অভিষেকের পর থেকেই দলের একজন অপরিহার্য খেলোয়াড়ে পরিণত হন। কিন্তু স্পট ফিক্সিংয়ে জড়িয়ে যাওয়ায় তার উপর থেকে আস্থা হারায়নি বোর্ড। নিষিদ্ধ হবার পরও পাকিস্তান বোর্ড আমিরকে ট্রেনিং ও অনুশীলনের জন্যে সুযোগ তৈরি করে দেয়। লন্ডনে অনুষ্ঠিত আইসিসির সর্বশেষ বার্ষিক সভায় পাঁচ সদস্যের  আইসিসি সাব কমিটি তৈরি করা হয় যেখানে আমিরের নিষেধাঙ্গার  উপর পূর্ণবিবেচনা করা হয়। এরপর সাব কমিটির রিপোর্টের পর আইসিসি আমিরকে ঘরোয়া লিগে খেলার অনুমতি প্রদান করে।  এদিকে স্পট ফিক্সিংয়ে নিষিদ্ধ আরও দুই খেলোয়াড় সালমান বাট ও মোহাম্মদ আসিফ আইসিসির কাছে আপিল করলেও আইসিসি তাদের আপিল প্রত্যাহার করে শাস্তির আদেশ বহাল রাখেন।