পাকিস্তানী অলরাউন্ডার শহীদ আফ্রিদী ২০১৫ বিশ্বকাপের জন্যে বোর্ডকে এখন থেকেই পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার স্থানীয় পত্রিকা দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে আফ্রিদী জানান, “এখনই ২২ জনের প্রাথমিক দল নির্বাচন করা উচিত। সঠিক ভাবে এই খেলোয়াড়দের অনুশীলন করিয়ে তাদেরকে বিশ্বকাপের জন্যে প্রস্তুত করাতে হবে।” ”সংশ্লিষ্টদের এইshahid খেলোয়াড়দের উপরই আস্থা রেখে তাদেরকে সঠিকভাবে ব্যবহার করা উচিত। খেলোয়াড়দের নিজ নিজ ক্ষেত্রে অভিজ্ঞতা এবং দক্ষতার উপর ভিত্তি করেই দল নির্বাচনের ব্যপারে সিদ্ধান্ত  নিতে হবে।’ ১৯৯২ সালে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপেই পাকিস্তান ইমরান খানের নের্তৃত্বে একমাত্র শিরোপা জয় করেছিল। আর এই দুই দেশেই যৌথভাবে ২০১৫ সালের বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে। অলরাউন্ডার আফ্রিদী আরও জানান, যে সকল খেলোয়াড়রা সীমিত ওভারের ম্যাচে অভিজ্ঞ না হয়ে টেস্ট ক্রিকেটে ভাল হয় তবে তাদেরেকে ওয়ানডে কিংবা টি২০ ম্যাচের জন্য নির্বাচন করা উচিত নয়। তাদেরকে এক ফ্যারম্যাটের জন্যে তৈরি করা উচিত।”