ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাপিল দেব নিজের তৈরি করা দলে নিজের জন্যে কোন জায়গা খুঁজে পেলেন না। এজন্য ভারতের সর্বকালেkapil devর সেরা দল নির্বাচনে নিজেকে বাদ দিয়ে একাদশ ঘোষণা করলেন তিনি। কাপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল ভারত। কাপিল তার স্বপ্নের দলের নেতৃত্ব তুলে দিয়েছেন আরেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক  ধোনিকে। ধোনিকে অধিনায়ক করার যুক্তি দেখিয়ে কপিল বলেন, ‘আমার কাছে তাকেই সবচেয়ে যোগ্য মনে হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে তা এক কথায় অসাধারণ।’কপিলের সেরা একাদশ: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্রর শেবাগ, মোহাম্মদ আজহারউদ্দিন, যুবরাজং সিং, বিরাট কোহলি, অনিল কুম্বলে, হরভজন সিং, জাভাগল শ্রীনাথ, জহির খান।দ্বাদশ : রবীন্দ্র জাদেজা।