রোববার লটারি মাধ্যমে ঢাকা প্রিমিয়ার প্রিমিয়ার লিগের দলবদল অনুষ্ঠিত হবে। বিকাল তিনটায় হোটেল রূপসী বাংলায় প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদল অনুষ্ঠিত হচ্ছে। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। প্রিমিয়ার ক্রিকেটের এবারের দলবদল হচ্ছে একেবারেই নতুন আঙ্গিকে। ১৯২ ক্রিকেটারকে ৭ ক্যাটাগরিতে ভাগ করে লটারির মাধ্যমে দলবদলের আয়োজন করছে বিসিবি। দলবদলে ১২টি ক্লাব লটারির মাধ্যমে ক্রিকেটার দলে নিবে। গত মৌসুমের স্ট্যান্ডিং অনুযায়ী ক্লাবগুলো লটারি তোলার সুযোগ পাবে প্রথম। ১৯২ ক্রিকেটারকে ১২টি ক্লাব মোট ১৬ রাউন্ডের মাধ্যমে নিজেদের দলভুক্ত করবেন। এদিকে ভালোভাবে অনুশীলনের জন্য লিগ এক সপ্তাহ পেছানোর অনুরোধ জানিয়েছে ক্লাবগুলো। এবং লিগ শুরুর পূর্বে অনুদানের টাকা দেয়ার দাবিও জানিয়েছেন ক্লাব প্রতিনিধিরা। এ প্রসঙ্গে শুক্রবার সিসিডিএম সভাপতি বলেছিলেন, ‘ক্লাবগুলো লিগ পেছানোর দাবি জানিয়েছে। তিন-চার দিন পেছানো হলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই লিগ শুরু হবে।’ জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ড্যাসিং ওপেনার তামিম ইকবাল ও নাসির হোসেনকে রাখা হয়েছে হয়েছে ‘এ প্লাস ক্যাটাগরিতে। এদের পারিশ্রমিক সর্বোচ্চ ২২ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে ক্রিকেটারের সংখ্যা ১২। পারিশ্রমিক ১৫ লাখ। ‘বি প্লাস’ ক্যাটাগরির ক্রিকেটার ২৪ এবং পারিশ্রমিক ১০ লাখ। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার ৩৬ এবং পারিশ্রমিক ৮ লাখ। ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটার ২৪ এবং পারিশ্রমিক ৫ লাখ টাকা। ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটার ৩৬ এবং পারিশ্রমিক আড়াই লাখ। ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটার ৫৬, এদের পারিশ্রমিক নির্ধারিত হয়নি।