দশম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। উদ্ধোধনী খেলায় নেপাল ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশকে। নেপালের হয়ে একটি করে গোল করেন অনিল গুরুং ও ভরত খাওয়াশ। ম্যাচের প্রথমার্ধেই নেপাs058ল দুটি গোল করেন। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে পারেনি নেপাল আর ব্যবধান কমাতে পারেনি বাংলাদেশ।  গতকাল শনিবার নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে সাতটায় ম্যাচটি শুরু হয়। প্রথমার্ধের ১৮ মিনিটে অনিল গুরুংয়ের গোলে এগিয়ে যায় নেপাল। পেনাল্টি বক্সের বাইরে থেকে খাওয়াশের ক্রস থেকে অসাধারণ হেডে গোলটি করেন অনিল। এরপর ৩১ মিনিটে  গোল ব্যবধান দ্বিগুন করেন ভারট খাওয়েশ। অনিল গুরুংয়ের পাস থেকে অসাধারণ ফিনিশ করেন এই ফরোয়ার্ড। দ্বিতীয় বাংলাদেশ দল সম্মিলিত আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। তবে মিডফিল্ডারদের বাড়ানো পাস নেপালের দূর্গ  ভাঙ্গতে পারেনি বাংলাদেশের ফরোয়ার্ডরা। বাংলাদেশ দলে অভিষেক হয়েছে জামাল ভুইয়া ও ফরোয়ার্ড ওয়াহেদ আহমেদের। তবে ইনজুরির কারণে মূল একাদশে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক মামুনুল ইসলামের। ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরছেন ডিফেন্ডার নাসির হোসেন। আগামী ৩ সেপ্টেম্বর ভারত এবং ৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। নেপাল থেকে নিজস্ব প্রতিবেদক।