সাফে saafআজ পাকিস্তানকে মোবাবেলা করবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কঠিন সমিকরণ নিয়ে মাঠে নামবে দু’দল। কাঠমান্ডুর হেচক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ টেলিভিশন(বিটিভি) ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশের ডাচ কোচ লোডউইক ডি ক্রুইফ পাকিস্তানের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী। এর আগে ১৫ ম্যাচে পাকিস্তানের মোকাবেলা করেছে বাংলাদেশ। যার মধ্যে ছয় জয়ের বিপরীতে হার রয়েছে ৫ ম্যাচ। বাকি চারটি লড়াই ড্র হয়েছে। দুদলের সর্বশেষ মোকাবেলা ২০১১ সালের ডিসেম্বরে দিল্লি সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে, গোলশূন্যভাবে শেষ হয়েছিল ম্যাচ। সাফ ফুটবলে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সর্বশেষ জয় ১৯৯৫ সালে, ১-০ গোলে। ‘এ’ গ্রুপে নেপাল ও ভারত দুই দলের পয়েন্ট ৪ করে। অন্যদিকে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলের পয়েন্টই ১ করে। গোল গড়ে নেপাল (+২) এগিয়ে আছে ভারতের (+১) চেয়ে। অন্যদিকে গোল গড়ে বাংলাদেশের থেকে এগিয়ে আছে পাকিস্তান (বাংলাদেশ -২, পাকিস্তান -১)।

১) যদি নেপাল ভারত কে ২ – ০ ব্যবধানে হারায় আর বাংলাদেশ পাকিস্তানকে ২ – ০ ব্যবধানে হারায় তাহলে বাংলাদেশ আর নেপাল খেলবে সেমিফাইনাল গ্রুপ `এ` থেকে।

২) নেপাল ভারতকে ১-০ গোলে হারালে বাংলাদেশকে অবশ্যই পাকিস্তানের বিপক্ষে জিততে হবে ২ গোলের ব্যবধানে।

৩) ভারত যদি ১-০ গোলে নেপালকে হারায় তাহলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে জিততে হবে ৩ গোলের ব্যবধানে।

এদিকে বাংলাদেশ পাকিস্তানের সাথে ম্যাচ জিতেও বাদ যেতে পারে। সমীকরণটা হলো নেপাল ও ভারতের পয়েন্ট ৪ করে । যদি ভারত ও নেপালের মধ্যে ড্র হয় তাহলে ২ দলেরই পয়েন্ট হবে ৫ করে।

বাংলাদেশের পয়েন্ট মাত্র ১। সেক্ষেত্রে বাংলাদেশ ম্যাচ জিতে ৪ পয়েন্ট পেলেও লাভ নেই। যেহেতু দুইটি ম্যাচ একই সময়ে হবে তাই জয়ের জন্যে প্রত্যেকে খেলবে। বাংলাদেশের এত কিছু দেখার সুযোগ নেই। একটাই কথা পাকিস্তান কে হারাতে হবে। আর বাকিটা ভাগ্যের উপর নির্ভর করবে। একই সময়ে দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে ভারত। স্টার স্পোর্টস চ্যানেল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।নেপাল থেকে নিজস্ব প্রতিনিধি।