sakibরূপকল্পের গল্প শোনাতে এসে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ধন্যবাদ জানান। শুক্রবার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সুচিন্তা ফাউন্ডেশনের (সংগঠন) আয়োজনে একটি সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিতে গিয়ে সাকিবকে জানান জয়। সুচিন্তা ফাউন্ডেশন নামের সংগঠনটি, ‘রূপকল্প ২০২১, গত ৫ বছরের অর্জন, আগামী ৫ বছরের অঙ্গীকার’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে। দেশের বিভিন্ন শ্রেণী-পেশার সফল ব্যক্তিদের  সম্মান জানাতে সেমিনারটি আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর পুত্র ওয়াজেদ জয়  মহাজোট সরকারের  বিভিন্ন অর্জনের কথা সেমিনারে তুলে ধরেন। বক্তৃতায় এক পর্যায়ে জয় বাংলাদেশ ক্রিকেটের সাফল্য তুলে ধরেন। এসময়ে জয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে ‘ভাই’ বলে সম্বোধণ করে ধন্যবাদ জানান। জয় বলেন,‘ সাকিব ভাইকে ধন্যবাদ। ক্রিকেটে আমরা বিজয়ী হয়েছি, সেজন্য সাকিব ভাই ও তাঁর দলকে ধন্যবাদ।’ উল্লেখ্য, জয়ের বক্তৃতার সময়ে সেমিনারের মঞ্চে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান।