বাংলাদেশ সফরের জন্যে ১৫ সদস্যের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ ২৭ বছর বয়সী ওপেনিং ব্যাটসম্যান অ্যান্টন ডেভিচ। মার্টিন গাপটিল চোট পেয়ে দলের বাইরে চলে যাওয়ায় হ্যামিশ রাদারফোর্ডের স
ঙ্গে ওপেনিংয়ে নামবেন ডেভিচ। সম্প্রতি ডেভিচ নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে ভারত সফর করেন। সফরে ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক শতকও হাঁকিয়েছেন এই ওপেনার। শতক ছাড়াও দুটি ম্যাচে ৪৮ ও ৬৬ রানের দুটি ইনিংসও খেলেন তিনি। ভেডিচকে দলে জায়গা দেবার প্রসঙ্গে ইডগার বলেন, ‘ভারত ও ইংল্যান্ড সফরে ভেডিচ ভালো পারফর্ম করেছে। সে অসাধারণ একজন ফিল্ডারও। বিশেষ প্রয়োজনে তার স্পিন বোলিংও বেশ কার্যকর।’ ডাক পেয়েছেন ফাস্ট বোলার অ্যাডাম মিলনে ও অলরাউন্ডার জিমি নিশাম। এছাড়া টেস্ট স্কোয়াডে বাদ পড়লেও সীমিত ওভারের ম্যাচগুলোতে রাখা হয়েছে টিম সাউদিকে।
নিউজিল্যান্ডদল:
ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরে অ্যান্ডারসন, অ্যান্টন ডেভিচ, গ্র্যান্ট ইলিয়ট, টম লাথাম, মিশেল ম্যাক্লিনাঘান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, জিমি নিশাম, হামিশ রাদারফোর্ড, টিম সাউদি, কেন উইলিয়ামসন, রস টেইলর।