নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ওয়ানডে সিরিজ জয়ের পর এবার লক্ষ্য টানা দুই হোয়াইট হোয়াশ। ২০১০ সালে টাইগাররা ৪-bd vs nz০ ব্যবধানে জয় পেয়েছিল। ৩ বছর পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে। রবিবার অনুষ্ঠিত তৃতীয় ম্যাচ জয় পেলেই ধবল ধোলাই নিউজিল্যান্ড। রবিবার নারায়নগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকাল ৯.১৫ মিনিটে ম্যাচটি শুরু হবে। তৃতীয় ও শেষ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুই দলই শনিবার অনুশীলনে নামছে। আগামীকাল শনিবার সকাল ৯টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ। টাইগারদের পর দুপুর ২টায় অনুশীলনে নামবে ব্ল্যাক ক্যাপসরা।