আগামী বছরের বিশ্ব টি-২০ আসরের মূল ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সেমিফাইনাল ও ফাইনাল সহ একাধিক গু
রুত্বপূর্ণ ম্যাচ এই মাঠেই অনুষ্ঠিত হবে। আগামী মার্চ থেকে এপ্রিল পর্যন্ত চলবে টি-২০ বিশ্বকাপ। তাই মূল স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে নিষেধাঙ্ঘা জারি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মাসে মাত্র ৮টি ম্যাচ আয়োজনের শর্ত জুড়ে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিষয়টি নিশ্চিত করে ভেন্যু ম্যানেজার আবদুল বাতেন। তিনি বলেন, টি বিশ্বকাপের আগে এক মাঠে মাসে ৮ দিনের বেশি খেলা যাবে না। এটা আইসিসির নতুন নিয়ম।’ আইসিসি এই নতুন নিয়মের কারণে এশিয়া কাপ সহ ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের তিন দিনের ম্যাচের একাধিক সিডিউলের পরিবর্তন হবে। পাশাপাশি বিসিএলের পরিবর্তে যদি নতুন কোন ফরম্যাটের ম্যাচ আয়োজন হয় সেই ম্যাচগুলোও ঢাকার বাহিরে চলে যাবে। জানা গেছে এশিয়া কাপের প্রথম তিনটি ম্যাচ নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উদ্ধোধনী ম্যাচ হবে ভারত ও বাংলাদেশের। এরপর আরও দুটি ম্যাচ। পরবর্তী ম্যাচগুলো মিরপুরেই অনুষ্ঠিত হবে।
মিরপুরে ম্যাচ আয়োজনে আইসিসির নিষেধাঙ্ঘা