গত মৌসুমে তিনটি শিরোপা নিয়ে রেকর্ড গড়েছিলো শেখ রাসেল ক্রীড়া চক্র। দল হারিয়ে এখন শেখ রাসেল গ্রুপ পর্বে পরাজিত। সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ট্রেবল জয়ী শেখ রাসেল ১-০ গোলে হেরেছে মুক্তিযোদ্ধার বিপক্ষে। মুক্তিযোদ্ধার হয়ে জয় সূচক একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান এলিটা কিংসলে। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে গোলটি করেন তিনি। মিডফিল্ডার মারুফের থ্রোতে ডি বক্সে বল পান কিংসলে। এরপর বা পায়ে জোড়ালো শট নিয়ে মুক্তিযোদ্ধার জয় নিশ্চিত করেন তিনি। এ জয়ে গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে লাল জার্সিধারীরা। তবে ম্যাচে ১৯ মিনিটে এগিয়ে যাবার সূবর্ণ সুযোগ পেয়েছিল মুক্তিযোদ্ধা। একমাত্র গোলদাতা কিংসলের শট সাইডবারে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয় তারা। তবে শেখ রাসেলের গোল রক্ষক বিপ্লব ভট্টাচার্যের অসাধারণ দক্ষতায় গোল হজমের থেকে বেঁচে যায় মুক্তিযোদ্ধা। ২৭ মিনিটে রিকার্ডোর নেয়া শট ফিরিয়ে দেন বিপ্লব। এরপর ৫৯ মিনিটে কিংসলের শট গোলরক্ষক বিপ্লবের গায়ে লেগে ফিরে আসে এবং ফিরতি বলে হেডও প্রতিহত করেন দেশসেরা এই গোল রক্ষক।