মানিকগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ‘প্রাইম ব্যাংক প্রথম বিভাগ ফুটবল লীগ’১৩-এর গতকালের খেলায় দশরা নব জাগরনী সংসদ ড্রাগন স্পোর্টিং ক্লাবকে ৫-১ গোলে হারিয়েছে । দশরার লিটন , রাইহান , বাবু , বাবু (জু) ও কাকন যথাক্রমে খেলার ১২, ২০ , ৪২, ৪৪ ও ৫২ মিনিটে গোল করে । অপরপক্ষে ড্রাগন স্পোর্টিং ক্লাবের পক্ষে পাখি খেলার ৫৪ মিনিটে মাত্র একটি গোল পরিশোধ করতে সক্ষম হয় । মানিকগঞ্জ জেলা ফুটবল মাঠে বিকাল ৪ টায় খেলাটি অনুষ্ঠিত হয় ।


