‘প্রাইম ব্যাংক প্রথম বিভাগ ফুটবল লীগ’১৩

মানিকগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ‘প্রাইম ব্যাংক প্রথম বিভাগ ফুটবল লীগ’১৩-এর গতকালের খেলায় মানিকগঞ্জ সিটি ক্লাব গড়পাড়া এ্যাসোসিয়েশনকে ২-০ গোলে হারিয়েছে । সিটি ক্লাবের গফুর ও বক্কর যথাক্রমে খেলার ২২ ও ৩৭ মিনিটে  গোল  দুটি করে  । অপরপক্ষে গড়পাড়ার কেউই কোনো গোল পরিশোধ করতে পারেনি  । মানিকগঞ্জ জেলা ফুটবল মাঠে বিকাল ৪ টায় খেলাটি অনুষ্ঠিত হয় ।

আপনার মতামত দিন