ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ডের সামনে ভারত। বৃহস্পতিবার ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের প্রথম রানটিই এই নতুন মাইলস্টোন গড়ে দেবে। ওয়ানডে ক্রিকেটে ভারত ও অস্ট্রেলিয়ার মোট রান এখন ১,৮২,৮৮১ করে। আর এক রান করলেই ভারত অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যাবে। ভারত এই রান সংগ্রহ করেছে ৮৪১ ম্যাচে আর অস্ট্রেলিয়া ৮২৫ ম্যাচে। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ৮০৭ ম্যাচে তাদের সংগ্রহ ১,৭১,৯৮২ রান। চতুর্থ স্থানে থাকা শ্রীলংকার সংগ্রহ ১,৪৬,৩৬৫ এবং পঞ্চম স্থানে ওয়েস্ট ইন্ডিজের রান ১,৪৫,২৬০।