ওয়ালটন ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় টিম বিজেএমসি ও মুক্তিযোদ্ধা সংসদ।  ১২০ মিনিটেও সমাধান না হওয়া ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে মুক্তিযোদ্ধা ৫-৩  গোলে বিজেএমসিকে হারিয়ে স্বপ্নের ফাইনালে উঠতে সক্ষম হয়। ২০০৫ সালের পর এবারই কোন টুর্নামেন্টের ফাইনালে উঠতে সক্ষম হল মুক্তিযোদ্ধা। এর আগে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। আগামী শুক্রবার বিগ ফাইনালে তাদের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

ট্রাইবেকারে মুক্তিযোদ্ধার হয়ে গোল করেন  এনামুল,বিপ্লব,আনকোচা, চৌমরেন,এলিটা কিংসলে ও । অপরদিকে বিজেএমসির খান মোহাম্মদ তারার নেয়া শট  গোলরক্ষক লিটন রুখে দিয়ে মুক্তিযোদ্ধার জয় নিশ্চিত করেন। ম্যাচ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা প্রেসিডেন্ট ন্যালসন ম্যান্ডেলার মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।  নির্ধারিত সময়ে মুক্তিযোদ্ধার হয়ে কিংসলে ও টিম বিজেএমসির হয়ে গোল করেন বাঙ্গুরা । দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে মুক্তিযোদ্ধার মিডফিল্ডার জাহেদ পারভেজ কর্ণার কিক থেকে হেড নিয়ে নাইজেরিয়ান কিংসলে হেড করে বল বিজেএমসির জালে জড়ায়। ১০ মিনিটের ব্যবধানে ইসমাইল বাঙ্গুরা বিতর্কিত পেনাল্টি কিক থেকে গোল করে বিজেএমসিকে সমতায় ফিরায়।  ইসমাইল বাঙ্গুরা বল নিয়ে মুক্তির ডি বক্সে ঢুকে পড়লে গোলরক্ষক লিটনের সঙ্গে তার সংঘর্ষ ঘটে। রেফারি জালালউদ্দিন পেনাল্টি দেন। আর এতেই কপাল খুলে বিজেএমসডে!