বিয়ের ঠিক ১ বছর ৩ দিন পর বিবাহত্তোর সংবর্ধনাটি ঘটা করে করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত বছর ম্যাজিকাল তারিখ ১২.১২.১২ তে শিশিরের সাথে দ্বিতীয় ইনিংস শুরু করেন সাকিব। বিয়ের অনুষ্ঠানটি পারিবারিকভাবেই সেরে ফেলেছিলেন সাকিব-শিশির। কিন্তু বিবাহোত্তর সংবর্ধনায় সাকিব-শিশির নিজেদের সাথে যুক্ত করলেন আরও ২ হাজারেরও বেশী অতিথিকে। রোববার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ২ হাজার আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে সাকিব-শিশিরের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ক্রিকেটার, ক্রিকেট সংগঠক এবং ক্রিকেট সংশ্লিষ্টদের মিলনমেলায় রূপ নেয় পুরো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষ। সংবর্ধনায় যোগ দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেট বোর্ডের পরিচালকবৃন্দ,জাতীয় দলের ক্রিকেটারবৃন্দ এবং ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।