আগামীকাল মঙ্গলবার দুপুরে ঢাকার আসবে বিশ্বকাপ ফুটবলের ট্রফি। ট্রফির আগমণী বার্তা সকলের কাছে ইতিমধ্যেই পৌছে গেছে। এবার ট্রফির উন্মদনা ছড়িয়ে দিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন র্যালির আয়োজন করে।গতকাল রোববার দুপুরে বাফুফে ভবন থেকে র্যালির যাত্রা শুরু হয়। র্যালিটি মতিঝিল বাণিজ্যিক এলাকা ঘুরে শেষ হয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে। দুপুর তিনটায় র্যালি শুরু হবার কথা থাকলেও আধ ঘন্টা পর বাফুফে সভাপতি কাজি সালাউদ্দিনের নেতৃত্বে যাত্রা শুরু হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বাফুফের নির্বাহী কমিটির সদস্য সত্যজিত দাস রূপু, হারুনুর রশিদ, বাদল রায় এবং ফজলুর রহমান বাবুল। এছাড়া বাফুফের কর্মকর্তারা ছাড়াও বয়সভিত্তিক পুরুষ ও মহিলা দলের খেলোয়াড়রা এ র্যালিতে অংশগ্রহন করেন।