আসন্ন শ্রীলঙ্কা সফর হবে কি না তা অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর। নতুন বছরের শুরুতেই ঢাকায় আসছে শ্রীলংকা। দুটি টেস্ট ,তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবে সফরকারীরা। সব কিছু ঠিক-ঠাক থাকলেও দেশের সার্বিক পরিস্থীতি ভাবিয়ে তুলছে সংশ্লিষ্টদের। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দল বাংলাদেশ সফরে মাজপথে এসে একদিনের সিরিজ স্থগিত করে দেশে ফিরে যায়। অতপর বিশ্বের সব মিডিয়া ফলাও করে বাংলাদেশের রাজনৈতিক অবস্থাকে তুলে ধরেন । আর ধীরে ধীরে ক্রিকেট বোর্ডের উপর চাপ বেড়ে যায়। যা বাংলাদেশ এর ক্রিকেট এক কালো ছায়ার জন্ম দেয়। এর আগে পাকিস্তান ও শ্রীলঙ্কাতেই এইরকম রাজনেতিক সংঘাতময় পরিস্থিতির জন্যেই সিরিজের মাঝপথ নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মত দলের দেশ এ ফেরত যাওয়ার ও নজির রয়েছে । তবে বাংলাদেশ থেকে অনুর্ধ্ব-১৯ দলের ফেরত যাওয়াটি ছিল হতাশার। ভিআইপি প্রটোকলের ব্যবস্থা থাকলেও সফরকারীরা বাংলাদেশের উপর ভরসা রাখতে পারেনি। কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। বিরোধীদল উঠে পড়ে গেলেছে বর্তমান সরকারের উপর। অন্যদিকে সরকার নিজের ঘর গোছাতে ব্যস্ত। সব মিলিয়ে ক্ষমতা নিয়ে টানাটানিতে ব্যস্ত দুই পক্ষ। একের পর এক হরতাল,অবরোধে দেশের অর্থনীতির অবস্থা যেমন তলানিতে ঠিক তেমনি নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন দেশের সাধারণ মানুষ। আশার বানী এই যে , বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর এখনেই উদ্বেগ কোন কারন দেখছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা । এদিকে গত সপ্তাহে ডেইলি মিররকে শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) সচিব নিশান্থা রানাতুঙ্গা বলেন, ‘আগামী কয়েক সপ্তাহ আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। এরপরই সফরের ব্যাপারে সিদ্ধানন্ত নেব। কিন্তু আমরা চটজলদি কোনো ঘোষণা এখন দিতে চাই না। কারণ বাংলাদেশ আমাদের মতোই এশিয়ার দেশ। তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। আমাদের মনে রাখতে হবে একই পরিস্থিতিতে আমরাও পড়েছিলাম। আমাদের এশিয়ার প্রতিবেশী দেশগুলো সমর্থন দিয়েছিল।’ শ্রীলংকা বাংলাদেশে খেলতে আগ্রহী তা নিশান্থা রানাতুঙ্গার কন্ঠেই প্রমাণ পাওয়া যায় ও তবে তাড়া সজাগ রয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। এর আগে বাংলাদেশ ক্রিকেটের বড় আসর করারও সুনাম রয়েছে, যা আজও অক্ষুণœ রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর । ২০১১ বিশ্বকাপ, এশিয়া কাপ ও বিপিএলের মতো বড় বড় ইভেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করেছে। আসন্ন শ্রীলংকা সফরের পর বাংলাদেশেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ। দেশের রাজনৈতিক অবস্থা ভালো থাকলেই ক্রিকেট বোর্ড অতিতের সাফল্য ধরে রাখতে পারবে।