বিশ্ব টি-২০ ক্রিকেটকে সামনে রেখে মুশফিক-মাশরাফিদের মাঠে রাখতে বদ্ধপরিকর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাত্র চার দিনের পরিকল্পনা
য় বিসিবি দেশের ৫৬ ক্রিকেটারদের নিয়ে আয়োজন করছে ‘বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।’ শুক্রবার দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কিত তথ্যগুলো দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। চার দলের এই আসরে দেশের শীষস্থানীয় দুটি ক্লাব আবাহনী ও মোহামেডানের সঙ্গে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব অংশ নিচ্ছে। অন্য দলটি খেলবে বিসিবি প্রেসিডেন্ট একাদশ নামে। আগামী ২২ ডিসেম্বর থেকে নবনির্মিত সিলেট বিভাগীয় স্টেডিয়ামে প্রথম চার রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে। শেষ দুই রাউন্ড ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর হোম অব ক্রিকেটে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার সংবাদ সম্মেলনের শুরুতেই চার দলের লটারি অনুষ্ঠিত হয়। আবাহনী লিমিটেড লটারীতে পায় মুশফিকের নেতৃত্ব লাল দল, প্রাইম ব্যাংকের ভাগ্যে জুটে সাকিবের নীল দল, তামিমকে পায় বিসিবি প্রেসিডেন্ট একাদশ এবং মোহামেডান পায় দেশ সেরা পেসার মাশরাফির হলুদ দল। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবেন ২০ লাখ ও রানার আপ দল ১০ টাকা পুরষ্কার পাবেন । এছাড়া টুর্নামেন্ট সেরা পাবেন দেড় লাখ টাকা। এছাড়া প্রত্যেকটি ম্যাচের ম্যাচ সেরার পুরষ্কার ক্রেস্ট দেয়া হবে বলে জানানা আয়োজক কমিটির প্রধান খালেদ মাহমুদ সুজন।