টি-২০ বিশ্ব আসরকে সামনে রেখে ৩০ সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বাগতিক বাংলাদেশসহ
মোট ১০টি দেশ অংশ নেবে। বিশ্বকাপের এ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও আয়ারল্যান্ড। ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড,ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে নারীদের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।
৩০ সদস্যের নারী দল:
রুমানা আহম্মেদ,শায়লা শারমিন,লতা মন্ডল, খাদিজাতুল কুবরা, সুলতানা ইয়াসমিন বৈশাখী,ফারজানা হক,সালমা খাতুন,পান্না ঘোষ, লিলি রানী বিশ্বাস,মোছাঃ রিতু মনি, নুজহাত তাসনিয়া, জাহানারা আলম, আয়েশা রহমান, সেতারা জাকির,ফাহিমা খাতুন,তাজিয়া আকতার,তিথি রানী সরকার,সাজিদা ইসলাম,শারমীন আকতার,শাহনাজ পারভিন,শামিমা সুলতানা,নাদিয়া আফরিন,ইয়ামিন রুপা, তমালিকা সুমনা,নিজার সুলতানা,সূর্বণা ইসলাম,সাবিকুন্নাহার ও জান্নাতুল ফৌদাউস।