176969প্রাইম ব্যাংকের বিপক্ষে জয়ের জন্যে বিসিএল’র দ্বিতীয় রাউন্ডে জয়ের জন্যে ওয়ালটনের প্রয়োজন ৭ উইকেট। ৩১০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে তৃতীয় দিন শেষে প্রাইম ব্যাংক ৩ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করেছে। অন্যদিকে জয়ের থেকে ১৫০ রান পিছিয়ে তারা। ক্রিজে ৭ রানে মিথুন আলী ও শূণ্য রানে তাইবুর পারভেজ অপরাজিত রয়েছেন। ৩১০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রাইম ব্যাংক শুরুতেই সৌম্য সরকারকে হারায়। দলীয় ৩১ রানে সৌম্য সরকারকে(১১) সাজঘরে পাঠান রিয়াদ। তবে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তুলে সাউথ জোন। ১১৩ রানের জুটি গড়েন আনামুল হক ও ইমরুল কায়েস। জাতীয় দলের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়া আনমুল সোমবার ব্যাটিং প্রতিভা দেখান। দলীয় ১৪৪ রানে এই জুটি ভাঙ্গেন ইলিয়াস সানী। ইমরুল কাায়েসকে ৭৪ রানে শহীদের তালুবন্দি করান। ১৫ রানের ব্যবধানে দিনের শেষ ওভারে আনামুলের উইকেট তুলে নেন মাহমুদুল্লাহ রিয়াদ। ১২৬ বলে আনামুল হক ৬৭ রান করেন ১১ চার ও ১ ছয়ে। এর আগে দ্বিতীয় ইনিংস শুরু করে ওয়ালটন সব উইকেট হারিয়ে ৩৭৪ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ১২৬ রান করেন মার্শাল আইয়ুব। সোমবার সকাল সাড়ে নয়টায় ম্যাচ শুরু করার কথা থাকলেও কুয়াশার কারণে দুপুর সাড়ে বারোটায় ম্যাচ শুরু হয়। মাঠে নামতেই গতকাল রোববারের শতকধারী মার্শাল ৪ রান যোগ করে সাজঘরে ফেরেন। ১২৬ রান করেন তিনি। আব্দুর রাজ্জাকের বলে সরাসরি বোল্ড হন। ২১০ বলে ১৪ চার ও ২ ছয়ে ১২৬ রান করেন তিনি। এরপর ৫৬ রান যোগ করেতেই চার উইকেট হারায় ওয়ালটন। ৩৭৪ রানে থামে তাদের ইনিংস। উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান ৩১ রান করেন। প্রাইম ব্যাংকের রাজ্জাক ৪টি ও সোহাগ ২টি উইকেট নেন।