bd vs slএকটা সময় ছিল যখন বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নামতো লড়াইয়ের জন্যে। সময়ের পালাবদলে আর ক্রিকেটারদের পেশাদারিদেত্ব আজ বাংলার ক্রিকেটাররা মাঠে নামে জয়ের জন্যে।  জয়ের ক্ষুদা এতোটাই বেড়ে গেছে যে জয়ের পাশাপাশি ‘সিরিজ জয়’ ও ‘হোয়াইট-ওয়াশ’ এই শব্দগুলো চলে আসতে শুরু করেছে।  আগামীকাল সোমবার থেকে টাইগাররা নতুন এক মিশনে নামছে। শ্রীলঙ্কা ক্রিকেট দলকে রুখে দেবার মিশনে।  প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সকালে সাড়ে নয়টা থেকে ম্যাচটি শুরু হবে;সরাসরি দেখাবে বেসরকারী চ্যানেল মাছরাঙা টেলিভিশন।  দুই দল আগামীকাল নিজেদের মধ্যকার ১৪তম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে। এর আগের ১৩টি ম্যাচের ১২টিতেই জিতেছে শ্রীলঙ্কা।একক আধিপত্য শ্রীলঙ্কা ধরে রাখলেও গত সিরিজেই বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ‘ড্র’ করে।  পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ খেলা আসা শ্রীলঙ্কার খেলোয়াড়রা আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে তা আগেই জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক ম্যাথুস। অন্যদিকে লড়াই করতে শতভাগ প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।  পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে শ্রীলঙ্কা। মোটামুটি তরুণ নির্ভর দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে লঙ্কানরা। তবে অভিঙ্ঘ ক্রিকেটারদের মধ্যে রয়েছে ম্যাথুস সহ, সাঙ্গাকারা ও জয়াবর্ধনে। তিন তারকার সাথে দিনেশ চান্দিমালও কম যাননা। অন্যদিকে বোলিং অ্যাটাককে নেতৃত্ব দিচ্ছেন রঙ্গণা হেরাথ,মেন্ডিস,ইরাঙ্গা। পরিক্ষীত এই বোলারদের বলের উপর ব্যাট চালাবেন তামিম-সাকিবরা। নিজেদের ঘরের মাঠে টাইগাররা কঠিন প্রতিপক্ষ তা আগেই টের পেয়েছে লঙ্কানরা। তার উপর যোগ হয়েছে গত আসরের পারফরমেন্স। গত বছর মার্চে গলে অনুষ্ঠিত সেই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৬৩৮ রান। সেবারই বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ানকে দেখে ক্রিকেট বিশ্ব। ২০০ রান করেন অধিনায়ক মুশফিকুর রহিম।  অল্পের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেন মোহাম্মদ আশরাফুল (১৯০) । আর সেই টেস্টে বাংলাদেশের করা ৬৩৬ রান উঠে যায় রেকর্ড বইয়ে। ২০১৩ সালে এক ইনিংসে আর কোন দলই এর থেকে বেশি রান করতে পারেনি।  শ্রীলঙ্কার বিপক্ষে এই একটি টেস্টেই ড্র করে বাংলাদেশ। এখন আশরাফুল নেই আছেন মার্শাল আইয়ুব,সাকিব,তামিম,শুভ,মুশফিক। এরা জ্বলে উঠলেই ব্যাট হাতে রানের পাহাড় গড়বে বাংলাদেশ। পেস আক্রমণে রয়েছে রবিউল ইসলাম শিবলু, রুবেল হোসেন এবং বল হাতে ক্রিজে বাক খাওয়াবেন সোহাগ গাজী বা আব্দুর রাজ্জাক। সব মিলিয়ে এশিয়ার দুই দলের লড়াই জমাজমাট হতে চলছে। মিরপুরে পাঁচ দিনের লড়াই শেষে জানা যাবে কে সেরা? অথবা অপেক্ষা করতে হবে দ্বিতীয় টেস্ট পর্যন্ত। দুই ম্যাচের টেস্ট সিরিজ আগামী ৪ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে।