শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেল বাংলাদেশ। বাংলাদেশকে হটিয়ে এগিয়ে এল আফগানিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পূর্বে র্যাঙ্কিংয়ে দশে ছিল বাংলাদেশ। সিরিজ হারে ১১ নম্বর পজিশনে উঠে এসেছে টাইগাররা। অন্যদিকে দশে উঠে এসেছে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান।