asrafulবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)এ ম্যাচ ফিক্সিংয়ের রায়ে দোষী প্রমাণিত হয়েছেন তিনজন ক্রিকেটার। এরা হলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, শ্রীলঙ্কান ক্রিকেটার কৌশল লকুয়ারাচ্ছি এবং নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান লু ভিনসেন্ট। এই তিন ক্রিকেটার আগেই দোষ স্বীকার করেন। এদিকে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক শিহাব চৌধুরীর ব্যাপারেও প্রমাণ মিলেছে। এদিকে ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত না হওয়ায় নির্দোষ  পেসার মাহবুবুল আলম রবিন, মোশাররফ  হোসেন রুবেল,  ঢাকা গ্ল্যাডিয়েটর্সের গৌরব রাওয়াত, অলরাউন্ডার ড্যারেন স্টিভেন, বোলিং কোচ মোহাম্মদ রফিক, ব্যবস্থাপণা পরিচালক সেলিম চৌধুরী। বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ গড়াপেটার দায়ে গত ১৩ আগস্ট ঢাকা গ্ল্যাডিয়েটর্সের নয় ক্রিকেটার ও কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনে আইসিসি। এরপর গত ২৪ নভেম্বর বিপিএলে স্পট ফিক্সিংয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়। আজ রায়ের সারসংক্ষেপ প্রকাশ হলেও অভিযুক্তদের শাস্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ট্র্যাইব্যুনাল। ধারণা করা হচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যে রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়া যাবে।